সংসদে শীতকালিন অধিবেশনের জন্য পিছিয়ে গেল কংগ্রেসের ‘ভারত বাঁচাও’ সমাবেশ
সংসদে শীতকালিন অধিবেশনের জন্য পিছিয়ে গেল কংগ্রেসের ‘ভারত বাঁচাও’ সমাবেশ
সংসদে শীতকালীন অধিবেশনের জন্য কংগ্রেসের 'ভারত বাঁচাও’ কর্মসূর্চী পিছিয়ে গেল। ৩০ নভেম্বর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও, তা ১৪ ডিসেম্বর হবে বলে জানানো হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের বিরুদ্ধে জেলা ও রাজ্য স্তরে এই সমাবেশ হবে। এই সমাবেশ প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, 'কেন্দ্রীয় সরকারের জন–বিরোধী নীতি ও জনমুখী ইস্যু তুলে ধরতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, 'আমরা ঠিক করেছিলাম যে ৩০ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে এই সমাবেশ হবে। দেশের মানুষ ভুক্তভোগী, তাই সমাবেশের নাম রাখা হয়েছে ভারত বাঁচাও সমাবেশ।’












Click it and Unblock the Notifications