সবরমতী আশ্রমে পুত্র-কন্যাকে নিয়ে সনিয়া, লোকসভার রণকৌশল ঠিক করতে বৈঠক কংগ্রেসের

এদিন ডান্ডি মার্চের বর্ষপূর্তি উপলক্ষ্যে হাজির হন কংগ্রেস হাইকম্যান্ডের নেতারা।

গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করা ও গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নেওয়ার কাজ করবেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। এছাড়াও এই বৈঠকে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। বৈঠকের আগে সবরমতী আশ্রমে এদিন ডান্ডি মার্চের বর্ষপূর্তি উপলক্ষ্যে হাজির হন কংগ্রেস হাইকম্যান্ডের নেতারা।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, উত্তরপ্রদেশে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এদিন আহমেদাবাদে পৌঁছে যান।

ডান্ডি অভিযানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কংগ্রেস নেতারা সবরমতী আশ্রমে প্রার্থনা করেন। ও পরে কার্যকরী সমিতির বৈঠক করেন সর্দার প্যাটেল স্মারকে বসে।

বৈঠকের আগে সবরমতী আশ্রম ঘুরে দেখেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। প্রার্থনাও সারেন।

কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে তাবড় নেতারা উপস্থিত আছেন। সর্বোচ্চ নেতৃত্ব লোকসভার রণকৌশল ঠিক করতে বৈঠক করছেন।

সর্দার প্যাটেল স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন গান্ধী পরিবারের সকলের। রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+