হায়দরাবাদে শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক! কর্নাটক 'নীতি'তে BRS-কে বধ করার পরিকল্পনা
শনিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে পুনর্গঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। পাঁচটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের ওপরে এই বৈঠকে আলোকপাত করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং সনিয়া গান্ধী।
হায়দরাবাদ যাওয়ার আগে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাড়গে বলেন, দলের সভআপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটি সিডব্লুসির প্রথম সভা। রবিবার একটি বর্ধিত ওয়ার্কিং কমিটির সভাও অনুষ্ঠিত হবে, যেখানে দল সম্পর্কিত আলোচনা করা হবে। তিনি আরও জানিয়েছেন বৈঠকে রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও দলের সব সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। সেখানে আলোচনা অনুযায়ী পরবর্তী পরিকল্পনা করা হবে।

হায়দরাবাদে সিডব্লুসির সভার মাধ্যমে কংগ্রেস বার্তাও দিতে চাইছে। তারা সেখানকার বিআরএস সরকারকে ক্ষমতাচ্যুত করে এগিয়ে যেতে চায়। নেতারা মনে করছেন, বৈঠকের সময় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের চিন্তুভাবনা তেলেঙ্গানার রাজনীতি এবং দলের জন্য একটি গেমচেঞ্জার এবং একটি পরিবর্তনমূলক মুহূর্ত হিসেবে প্রমাণিত হবে।
সিডব্লুসির সভার জন্য বিশদ পরিকল্পনার কথা ঘোষণা করে, সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং জয়রাম রমেশ শুক্রবার বলেছিলেন, বহু বছরের মধ্যে এটি প্রথমবার যে দলের শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থার বৈঠক দিল্লির বাইরে তিনদিনের জন্য হবে।
রবিবার বর্ধিত সিডব্লুসির একটি সভা হবে। যেখানে সবকটি রাজ্যদলের প্রধান এবং পরিষদীয় নেতা, সংসদীয় দলের পদাধিকারী ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যদের আসন্ন নির্বাচনের কৌশল নির্ধারণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই একই দিনে তেলেঙ্গানা জাতীয় সংহতি দিবস হিসেবেও পালন করা হবে। কংগ্রেস হায়দরাবাদের কাছে একটি মেগা সমাবেশ কবে। যেখানে এটি তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ছটি গ্যারান্টি ঘোষণা করবে। কংগ্রেসের তরফে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা যে নীতিতে কর্ণাটকে সাফল্য পেয়েছিল, সেই মতো তেলেঙ্গানাতেও নির্বাচন পরিচালনা করবে।
উল্লেথ করা প্রয়োজন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ৩৯ জন নিয়মিত সদস্য, ৩২ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য, ১৩ জন বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন। এঁদের মধ্যে ১৫ জন মহিলা এবং বেশ কিছু নতুন মুখ, যেমন শশী তারুর, শচীন পাইলট এবং গৌরব গগৈরা রয়েছেন।












Click it and Unblock the Notifications