আমআদমি পার্টিকে সমর্থন কেন, বিক্ষোভ কংগ্রেস কর্মীদের

'আন্নার সঙ্গে বিশ্বাসঘাতকতা, আমরা সুযোগ দেব না কেজরিওয়ালকে'। এই স্লোগানে এখন দিল্লির রাস্তা কাঁপাচ্ছে কংগ্রেসের একাংশ। যে অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসকে এত বেগ দিয়েছে, কেন তাঁকে সমর্থন করা হচ্ছে, এই প্রশ্ন তুলে এখন বিক্ষোভ শুরু হয়েছে দলের অন্দরেই।
কংগ্রেসের শর্তসাপেক্ষ সমর্থনে দিল্লিতে সরকার গড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু, এই সিদ্ধান্তে খুশি নন কংগ্রেসের কিছু নেতা-কর্মী। মঙ্গলবার বিকেলে সোনিয়া গান্ধীর বাড়ির অনতি দূরে বিক্ষোভ দেখান তাঁরা। কুশপুতুল পোড়ানো হয় অরবিন্দ কেজরিওয়ালের। আন্না হাজারে এর আগে কংগ্রেসের চক্ষুশূল হলেও লোকপাল বিলকে সমর্থন করে তিনি নয়নমণি হয়ে উঠেছেন। তাই আন্না হাজারে 'অপমানিত', এই ইস্যুতে এখন পথে নেমেছেন কংগ্রেসের কর্মীরা। তাঁদের দাবি, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে জানাবেন ক্ষোভের কথা। অন্তত কয়েক মিনিট সময় দিতে হবে কথা বলার জন্য।












Click it and Unblock the Notifications