Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নর্তকীদের উপর টাকা ওড়ানোর অভিযোগ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে! ভাইরাল ভিডিও

সামনেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। আর তা বিজেপির কাছে বড় পরীক্ষা। এই অবস্থায় শুধু তাই নয়, কংগ্রেসের কাছেও এটি প্রেস্টিজিয়াস ভোট হতে চলেছে। এই অবস্থায় ভিডিও ঘিরে তরজা।

News on Karnataka: Congress: নর্তকীদের উপর টাকা ওড়ানোর অভিযোগ কংগ্রেস নেতা-কর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে নাচছেন বেশ কয়েকজন নর্তকী। আর তাঁদের উপর টাকা ওড়াতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে।

চাঞ্চল্যকর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তীব্র ভাষায় বিষয়টির নিন্দা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই বিষয়ে একেবারে স্পিকটি নট স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

কয়েকজন নর্তকীকে নাচতে দেখা যাচ্ছে

কয়েকজন নর্তকীকে নাচতে দেখা যাচ্ছে

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের দ্বারওয়াদ জেলাতে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। প্রকাশিত খবর অনুযায়ী, বিয়ের হলদি অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সেই অনুষ্ঠানে বেশ কয়েকজন নর্তকীকে নাচতে দেখা যাচ্ছে। আর সেখানেই হুবলি সহ স্থানীয় একাধিক কংগ্রেস নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, মহিলাদের উদ্দেশ্যে টাকা ছুঁড়ে দিতেও দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওতে।

এটাই কংগ্রেসের সংস্কৃতি...

এটাই কংগ্রেসের সংস্কৃতি...

আর এই ভিডিও সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনা লজ্জাজনক ঘটনা বলে দাবি করেছেন কর্নাটকের বিজেপি সভাপতির Mahesh Tenginkai। ভাইরাল হওয়া ভিডিওটা আমি দেখেছি। যা দেখে নিজেকে লজ্জিত বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। শুধু তাই নয়, কংগ্রেসের কাছে টাকার যে কোনও মূল্য নেই সেটা এই ঘটনা প্রমাণ করে বলেও দাবি তাঁর। এমনকি এটাই কংগ্রেসের সংস্কৃতি বলেও দাবি বিজেপি নেতার। মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন সে রাজ্যের বিজেপি সভাপতি।

চরম অস্বস্তিতে কংগ্রেস

চরম অস্বস্তিতে কংগ্রেস

অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপির এক মুখপাত্র। তাঁর দাবি, , মহিলাদের কংগ্রেস সম্মান যে দিতে পারে না সেটাই এই ঘটনা প্রমাণ করে। এই ঘটনার জন্যে অবিলম্বে কংগ্রেসের ক্লখমা চাওয়া উচিৎ বলেও দাবি ওই বিজেপি নেতার। সামনেই কর্নাটকে নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর তার আগে কংগ্রেস কর্মীদের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, চরম অস্বস্তিতে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। যদিও এই বিষয়ে একেবারে স্পিকটি নট কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে এক নেতার মতে, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+