পুদুচেরির বিধানসভা উপনির্বাচনে কামরাজ নগর কেন্দ্র থেকে জয় কংগ্রেসের

পুদুচেরির বিধানসভা উপনির্বাচনে কামরাজ নগর কেন্দ্র থেকে জয় কংগ্রেসের

বিধানসভা উপনির্বাচনে পুদুচেরির কামরাজ নগর কেন্দ্র থেকে জয়লাভ করলেন কংগ্রেসের জনকুমার। তিনি ৭,১৭১ ভোটে জয়ী হয়েছেন। জনকুমারের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪,৭৮২। তিনি অল ইন্ডিয়া এন আর কংগ্রেস প্রার্থী এস বউভানেভারানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এস বউভানেভারানের প্রাপ্ত ভোট সংখ্যা ৭,৬১১।

পুদুচেরির বিধানসভা উপনির্বাচনে কামরাজ নগর কেন্দ্র থেকে জয় কংগ্রেসের


বৃহস্পতিবার ভোট গণনার প্রথম থেকেই এ জনকুমার এগিয়ে ছিলেন। প্রথম রাউন্ডে তিনি ১,৯৩৭ ভোটে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে যা ৩,৭৩০ ভোটে তিনি এগিয়ে থাকেন। তৃতীয় এবং শেষ পর্যায়ের গণনায় তিনি ৭,১৭১ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরিজিত করেন। জনকুমার জেতায় পুদুচচেরিতে কংগ্রেস বিধায়কের সংখ্যা বেড়ে হল ১৫।

কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে তিনটে আসন পেয়েছে। বিধানসভার স্পিকার ভি বৈথালিংগাম এই কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তিনি লোকসভা ভোটে দাঁড়ান এবং জয়ী হন। তারপর থেকেই কামরাজ নগর কেন্দ্রটি ফাঁকা হয়েছিল। ২০১৬ সাল থেকে কংগ্রেস সরকার গঠন করার পরই পরপর তিনবার উপনির্বাচনে হেরে যায় এআইএনআরসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+