১৭ রাজ্যে ধুয়ে-মুছে সাফ কংগ্রেস, এক ক্লিকে জেনে নিন লোকসভার রাজ্যওয়াড়ি ফলাফল

২০১৯-এর ফাইনাল যুদ্ধে মোদী সরকারকে হারানোর শপথ নিয়েছিল কংগ্রেস। ২০১৮-য় পাঁচ রাজ্যে সেমিফাইনাল যুদ্ধে সেই আভাসও তুলে ধরতে সমর্থ হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

২০১৯-এর ফাইনাল যুদ্ধে মোদী সরকারকে হারানোর শপথ নিয়েছিল কংগ্রেস। ২০১৮-য় পাঁচ রাজ্যে সেমিফাইনাল যুদ্ধে সেই আভাসও তুলে ধরতে সমর্থ হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু বিজেপিকে প্যাভিলিয়নে পাঠাতে গিয়ে ১৭ রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চল থেকে নিশ্চিহ্ন হয়ে গেল কংগ্রেস।

আন্দামান নিকোবর

আন্দামান নিকোবর

আন্দামান নিকোবরে একটি মাত্র লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র এবার বিজেপির দিকে ঢলে পড়েছে।

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশে ২৫টি লোকসভা আসন। তার মধ্যে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ২২টি আসন। তেলেগু দেশম পার্টির দখলে তিনটি আসন। কংগ্রেস শূন্য।

অরুণাচল প্রদেশ

অরুণাচল প্রদেশ

অরুণাচল প্রদেশে মোট আসন দুটি। এই দুটি আসনই এবার দখল করতে চলেছে বিজেপি। কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না।

চণ্ডীগড়

চণ্ডীগড়

চণ্ডীগড়ে একটি মাত্র কেন্দ্র এই কেন্দ্রটিও যায় বিজেপির দখলে। ফলে কংগ্রেস এবারও খাতা খুলতে পারেনি।

দাদরা নগর হাভেলি

দাদরা নগর হাভেলি

দাদরা নগর হাভেলিতে একটি মাত্র আসন। এই আসনটিও বিজেপি দখল করল। এখানেও শূন্য হাত কংগ্রেসের।

দমন-দিউ

দমন-দিউ

দমন-দিউয়ের কেন্দ্র শাসিত অঞ্চলও এবার কংগ্রেসকে নিরাশ করল। একটি মাত্র কেন্দ্রে জয়ী হল কংগ্রেস।

দিল্লি

দিল্লি

রাজধানী দিল্লি কংগ্রেসকে আরও একবার হতাশ করেছে। সাতটি কেন্দ্র দিল্লিতে। এই সাতটি কেন্দ্রে জিতে ক্লিন সুইপ করে গিয়েছে বিজেপি। কংগ্রেস বিগ জিরো।

গুজরাট

গুজরাট

মোদী-রাজ্য গুজরাটে এবারও ২৬-এ ২৬ বিজেপি। কংগ্রেস শূন্য। গুজরাট বিধানসভা কংগ্রেস লড়াই দিলেও লোকসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনেও জিততে পারল না।

হরিয়ানা

হরিয়ানা

হরিয়ানায় আবার ক্লিন সুইপ। ১০টি আসনেই কংগ্রেস ধূলিসাৎ। বিজেপি ১০ আসনেই জয়ী।

হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের চারটি লোকসভা কেন্দ্র। এই চারটি কেন্দ্রেই কংগ্রেস পরাজিত হয়েছে। জয়ী হয়েছে বিজেপি।

জম্মু-কাশ্মীর

জম্মু-কাশ্মীর

জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবার খাতা খুলতে পারল না। ৬টি আসনের মধ্যে বিজেপি তিনটি ও ন্যাশনাল কনফারেন্স তিনটি আসনে জয়ী হল।

মণিপুর

মণিপুর

মণিপুরেও কংগ্রেস শূন্য। দুটি লোকসভা কেন্দ্র মণিপুরে। তার মধ্যে বিজেপি একটি, নাগা পিপলস পার্টি একটি আসনে জয়ী হয়।

নাগাল্যান্ড

নাগাল্যান্ড

নাগাল্যান্ডে একটি মাত্র লোকসভা আসন। সেখানেও এবার খাতা থুলতে ব্যর্থ কংগ্রেস। এনডিপিপি এই কেন্দ্রটি দখল করে।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানে মোট ২৫টি আসন। রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে একটি আসনও দখল করতে পারেনি কংগ্রেস। বিজেপি ২৪টি, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি একটি আসন দখল করে।

সিকিম

সিকিম

সিকিমে একটি মাত্র কেন্দ্র। এই কেন্দ্রেও কংগ্রেস জয়ী হতে পারেনি। সিকিম ক্রান্তিকারী মোর্চা এই আসনটি দখল করে।

ত্রিপুরা

ত্রিপুরা

ত্রিপুরায় দুটি আসনই এবার গিয়েছে বিজেপির দখলে। কংগ্রেস এই দুটি কেন্দ্রেও দাঁত ফোটাতে পারেনি।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডে মোট পাঁচটি আসন। এই পাঁচটি আসনেই জয়ী হয় বিজেপি। কংগ্রেস এখানেও শূন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+