লোকসভার আগে নির্বাচনে ফের ধাক্কা! রাজস্থানে বিজেপিকে পিছনে ফেলে গরিষ্ঠতা পেল কংগ্রেস
রাজস্থানে রামগড় বিধানসভা কেন্দ্র থেকে ১২ হাজারের বেশি ভোটে জয়ী হল কংগ্রস। অন্যদিকে এই আসন জেতায় রাজস্থানে ২০০ আসনের মধ্যে১০০টি দখল করল কংগ্রেস।
রাজস্থানে রামগড় বিধানসভা কেন্দ্র থেকে ১২ হাজারের বেশি ভোটে জয়ী হল কংগ্রস। অন্যদিকে এই আসন জেতায় রাজস্থানে ২০০ আসনের মধ্যে ১০০টি দখল করল কংগ্রেস। বিজেপি বিরোধীদের দাবি, বিধানসভা উপনির্বাচনে জয়ও সামনের লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে।

১২২২৮ ভোটে কংগ্রেস প্রার্থী সাফিয়া জুবেইর খান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৩৩১১ ভোট। অন্যদিকে বিজেপির সুখবন্ত সিং পেয়েছেন ৭১০৮৩ ভোট। ২৮ জানুয়ারি রাজস্থানের রামগড়, হরিয়ানার ঝিন্দে উপ-নির্বাচন হয়েছিল। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ উভয় কেন্দ্রে গণনা শুরু হয়।
রামগড়ে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। বিএসপি প্রার্থী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নটবর সিং-এর ছেলে জগত সিং। কংগ্রেস প্রার্থী ছিলেন সাফিয়া জুবেইর খান।
অন্যদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন প্রধান সুখবন্ত সিং।












Click it and Unblock the Notifications