ফের ধাক্কা মোদীর দলের! কর্ণাটকে আরও একটি আসন জিতল রাহুলের দল

কর্ণাটকে ফের ধাক্কা খেল বিজেপি। জয়নগর আসনে জয়ী হল কংগ্রেস। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর মৃত্যুতে জয়নগর আসনের নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল।

কর্ণাটকে ফের ধাক্কা খেল বিজেপি। জয়নগর আসনে জয়ী হল কংগ্রেস। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর মৃত্যুতে জয়নগর আসনের নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। ১৬ রাউন্ডের গণনার শেষে কংগ্রেস প্রার্থী ২৮৮৯ ভোটে জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে।

ফের ধাক্কা মোদীর দলের! কর্ণাটকে আরও একটি আসন জিতল রাহুলের দল

দক্ষিণ বেঙ্গালুরুর এই আসনে নির্বাচন হয়েছিল সোমবার। রাজ্যে কংগ্রেস ও জেডিএস জোট ক্ষমতায় আসার পরে এই নির্বাচন হয়।

কংগ্রেস জয়ের পথে এই বার্তা আসতেই বাজি পুড়িয়ে উৎসব শুরু করে দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কংগ্রেস প্রার্থী সৌম্যা রেড্ডি বলেছেন, তিনি বিরোধী দলেরও সমর্থন পেয়েছেন। এই জয় নিয়ে কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়াল ৮০ তে।

রাজ্যের মন্ত্রী রামালিঙ্গ রেড্ডি এই জয়নগর থেকেই চারবার বিধায়ক হয়েছিলেন। তাঁরই কন্যা সৌম্যা রেড্ডি। মন্ত্রী বলেছেন, আরও বেশি ভোটে জয়ের আশা তিনি করেছিলেন।

রাজ্যে কংগ্রেস ও জনতা দল সেকুলারের জোটের পরে জয়নগর আসন নিয়ে অনেকের মনেই কৌতুহল ছিল। কেননা এই আসন থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিল জেডিএস।

গত মাসে ভোটের আগে বিজেপি প্রার্থী বিএন বিজয়কুমারের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। বিজেপির বিএন বিজয়কুমার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। এবার বিজেপির তরফে বিএন বিজয়কুমারের ভাই বিএন প্রহ্লাদবাবুকে দাঁড় করানো হয়েছিল। সব মিলিয়ে এই কেন্দ্রে প্রার্থী ছিল ১৯ জন। ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+