‌এক্সিট পোলকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেস ১০টি আসন পাবে বলে আশাবাদী

‌এক্সিট পোলকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেস ১০টি আসন পাবে বলে আশাবাদী

এ বছরের দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিছু আসনে জয়ী হবে বলে আশাবাদী। ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হয়, যার গণনা হবে মঙ্গলবার। শীর্ষ এক কংগ্রেস নেতা এ বিষয়ে বলেন, '‌একদিন আগে ফলাফল অনুমান করা কোনও বুদ্ধিমান ধারণা নয় তবে আমরা যা ভেবেছি তার চেয়ে বেশি পেতে চলেছি।’‌

‌এক্সিট পোলকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেস ১০টি আসন পাবে বলে আশাবাদী


এক্সিট পোল যাই বলুক না কেন কংগ্রেস ১০ আসন পাবে বলে আশাবাদী। দলটি ভোটের আদলে অভ্যন্তরীণ মূল্যায়ন করছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কংগ্রেস নেতা বলেন, '‌প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের উত্তরাধিকার হিসাবে কেজরিওয়ালের বিপরীতে কেউ দাঁড়াতে পারেনি, যা দলের ক্ষতি হয়েছে। যদি শীলা দীক্ষিত থাকতেন তবে ফলাফল অন্য রকম হতো।’‌ অন্যদিকে বিজেপির হাই ভোল্টেজ প্রচার ও '‌বিদ্যুৎ–জলের’‌ প্রতিশ্রুতি রক্ষাকারী আপের সঙ্গে কংগ্রেস নির্বাচনী প্রচারে খাপ খাওয়াতে পারেনি। নির্বাচনের আগে কংগ্রেসের অভ্যন্তরীণ দণ্দ্ব এবং প্রার্থীদের নাম আগে থেকে ঘোষণা না করায় তা দলের সম্ভাবনার ওপর প্রভাব ফেলেছে।

দলের অন্য এক নেতা বলেন, '‌লোকসভা নির্বাচনে দিল্লির ভোটাররা কংগ্রেসের সঙ্গে সংযোগ রেখেছিল তাই তো দল পাঁচটি আসনে জয়লাভ করেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে সোনিয়া গান্ধী শীর্ষ ও বরিষ্ঠ নেতাদের ভোটে লড়ার কথা বললেও তাঁরা রাজি হননি, যা দলকে আরও ক্ষতিগ্রস্ত করে।’‌ কংগ্রেস তাও মঙ্গলবারের গণনা নিয়ে আশাবাদী। কিছু প্রার্থীদের নিয়ে দলের আশা উচ্চ রয়েছে।

আইএএনএস–সিভোটার এক্সিট পোল অনুযায়ী কংগ্রেস বিধানসভা নির্বাচনে শূন্য থেকে চারটি আসন পেলেও পেতে পারে। ২০১৫ সালে কংগ্রেস বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+