একের পর এক ইস্যুতে ব্যর্থ বিজেপি সরকার! রামলীলা ময়দানে সমাবেশের ডাক কংগ্রেসের
মোদী সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছে কংগ্রেস। ১ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে হবে বড় সমাবেশ।
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছে কংগ্রেস। ১ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে হবে বড় সমাবেশ। দলের নেতা উদিত রাজ জানিয়েছেন, বেসরকারিকরণ, বেকারি আর ইভিএমের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তাঁর অভিযোগ বিষয়গুলি নিয়ে বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিজেপিকে সংবিধান এবং গণতন্ত্রের বিরুদ্ধে হুমকির বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপি ত্যাগী কংগ্রেস নেতার ডাক
উদিত রাজ উত্তর পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ। গত লোকসভা নির্বাচনে তাঁকে মনোনয়ন না দেওয়ায় বিজেপি ত্যাগ করে কংগ্রেসের যোগ দেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন তিনি। কর্মসংস্থান, শিক্ষা, বন, আদিবাসী কিংবা অর্থনীতি, এই সরকার সব বিষয়েই ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন এই নেতা।

বেসরকারিকরণের অভিযোগ
দেশের সম্পদ বেসরকারি কম্পানির কাছে বিক্রিরও অভিযোগ করেছেন এই কংগ্রেস নেতা। প্রসঙ্গ এর আগে সরকার ২৮ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

ইভিএম বাতিলের দাবি
ভোটে মানুষের বিশ্বাসযোগ্যতা ফেরাতে ইভিএম থেকে ব্যালট পেপারে ফেরানোর দাবিও তুলেছেন তিনি।

২ কোটি চাকরির প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ মোদী সরকার
দুকোটি চাকরির প্রতিশ্রুতিও সরকার রাখতে পারেনি, অভিযোগ করেছেন, কংগ্রেসের তফশিলি জাতি ও উপজাতি সেলের এই নেতা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications