আজ শপথ কুমারস্বামীর, তার আগেই কর্ণাটক মন্ত্রিসভার সিংহভাগ দখল কংগ্রেসের
বিধানসভার স্পিকার কংগ্রেসের থেকে ঠিক হয়েছে। কংগ্রেসের কেআর রমেশ কুমার স্পিকার হতে চলেছেন। আর উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের জি পরমেশ্বর।
আজ বুধবার বহু প্রতীক্ষার পরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিজেপিকে পরাস্ত করে সরকার গঠন করতে চলেছেন তিনি। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বই বেঙ্গালুরুতে ভিড় জমাবেন।

তারপরে বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে কুমারস্বামীকে। তারপরে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন তিনি।
কংগ্রেস-জেডিএস জোট কতটা পোক্ত হবে তা নিয়ে গত দুদিনে অনেক আলোচনা হয়েছে। কুমারস্বামী নিজে বলছেন কংগ্রেসের সঙ্গে কোনও সমস্যা নেই। তবে ইতিমধ্যে বেশি আসন পাওয়া কংগ্রেস হাবেভাবে জমি শক্ত করতে শুরু করে দিয়েছে। কংগ্রেস নেতা ডিকে শিবকুমার জোট ঠিক রাখার দায় কুমারস্বামীর উপরে চাপিয়েছেন।
Congress-JDS leaders met and discussed about the cabinet formation, out of 34 ministries, 22 ministries will go with Congress Party and 12 ministries, including CM will be with be with JDS. Portfolio allocation to be decided after floor test: KC Venugopal, Congress #Karnataka pic.twitter.com/SEY9wej2n0
— ANI (@ANI) May 22, 2018
বিধানসভার স্পিকার কংগ্রেসের থেকে ঠিক হয়েছে। কংগ্রেসের কেআর রমেশ কুমার স্পিকার হতে চলেছেন। আর উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেসের জি পরমেশ্বর।
Congress's G Parameshwara to take oath as the #Karnataka Deputy CM tomorrow pic.twitter.com/1srzAqa4xi
— ANI (@ANI) May 22, 2018
পাশাপাশি মন্ত্রিসভার মোট ৩৪টি পদের মধ্যে ২২টি কংগ্রেস দখলে নিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে। মাত্র ১২টি মন্ত্রিত্বের পদ জেডিএসকে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রিত্বও। যার অর্থ, কুমারস্বামীকে মুখ্যমন্ত্রিত্ব দিয়ে সরকারের সিংহভাগ দখল আদতে কংগ্রেসের হাতে আসতে চলেছে।












Click it and Unblock the Notifications