প্রশ্নের মুখে কংগ্রেসের অস্তিত্ব! দলের দায়িত্ব কার হাতে? বর্ষীয়ান নেতার মন্তব্যে জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনে দলের সোচনীয় হারের পরই সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর অন্তর্বর্তীকালীন ভাবে দলের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সনিয়া গান্ধী। এরপর ঝাড়খণ্ড ও মাহারাষ্ট্রে মোটামুটি ভালো ফল করে কংগ্রেস। তবে দিল্লিতে দল আবারও মুখ থুবড়ে পড়ে। যার পরে রব ওঠে নেতৃত্বে বদলের। দলের একাংশের দাবি গান্ধী নয় বরং অন্য কাউকে দলের দায়িত্বে আনা হোক।

সনিয়া গান্ধীর পর কংগ্রেসের মুখ কে হবেন?

সনিয়া গান্ধীর পর কংগ্রেসের মুখ কে হবেন?

সনিয়া গান্ধী দায়িত্ব নেওয়ার পর চারটি বিধানসভা ভোট হয়েছে। সেখানে কংগ্রেস এককভাবে সাফল্য না পেলেও, কোথাও বিজেপিকে দাঁত ফোটাতে পারেনি। এদিকে সামনেই বিহারের নির্বাচন, নির্বাচন পদুচেরিতেও। এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের আগে কংগ্রেসে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে, কে দেবে নেতৃত্ব। সনিয়া গান্ধী বয়সের ভারে চাপ নিতে পারছেন না। রাহুল ছেড়েছেন দায়িত্ব। তাহলে বিকল্প মুখ কে?

নতুন মুখের দাবি কংগ্রেসের অন্দরে

নতুন মুখের দাবি কংগ্রেসের অন্দরে

দলের অভ্যন্তরে রাহুলের সমর্থনে গলা ফাটিয়েছেন। কিন্তু ভিন্ন মতও তুলে ধরেছেন অনেকে। তাঁদের যুক্তি, এটা আদৌ রাহুলের হাতে ব্যাটন ওঠার উপযুক্ত সময় নয়। এরকম অবস্থায়, বেশ কয়েকটি রাজ্যের প্রধান বিকল্প মুখ চয়নের পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, রাহুলও তা-ই চেয়ে এসেছেন। তিনি চেয়েছেন গান্ধী পরিবারের বাইরের কাউকে কংগ্রেসের সভাপতি হিসেবে তুলে আনতে।

রাহুল গান্ধীকে নিয়ে দলের অন্দরে বিভাজন

রাহুল গান্ধীকে নিয়ে দলের অন্দরে বিভাজন

রাহুল সভাপতিত্ব ছাড়ার পর গান্ধী পরিবারের বাইরে কাউকে সেই আসনে পাওয়া যায়নি। শেষমেশ অন্তর্বর্তীকালীন সভাপতিত্বের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। কিন্তু সোনিয়া গান্ধীর বয়স হয়েছে, তিনি আর চাপ নিতে পারছেন না। তাই বিকল্প হিসেবে একাংশ ফের রাহুলের নামই ভাসিয়ে দেন। কিন্তু বেশ কিছু রাজ্য থেকে আসে আপত্তি। একাংশ চাইছে গান্ধী-বংশের ট্যাগ থেকে মুক্ত হোক কংগ্রেস। চাইছেন স্বয়ং রাহুল গান্ধীও। তাই কংগ্রেস এখন এই প্রশ্নে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। বিতর্ক চলছে।

প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের মাথায় বসানোর দাবি

প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের মাথায় বসানোর দাবি

তবে এদের ভিন্ন মত পোষণ করছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অনিল কুমার শাস্ত্রী। তিনি দাবি তুলেছেন, কংগ্রেসের দায়িত্ব ভার তুলে দেওয়া হোক প্রিয়াঙ্কা গান্ধীর হাতে। তাঁর আরও দাবি, কংগ্রেসের মাথায় যদি কোনও গান্ধী না থাকেন তবে কংগ্রেস তাদের অস্তিত্ব হারাবে।

প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় অনিল কুমার শাস্ত্রী

প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় অনিল কুমার শাস্ত্রী

এই বিষয়ে টুইট করে অনিল কুমার শাস্ত্রী লেখেন, 'এই পর্যায়ে কোনও অ-গান্ধীর কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রশ্নই আসে না। দলটির অস্তিত্ব হারিয়ে ফেলবে। দলের নেতৃত্বের জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচিত করা উচিত। কংগ্রেস কর্মীদের সঙ্গে তাঁর জনসংযোগ ভালো। তৃণমূল স্তরের বাস্তবতার সাথেও তিনি পরিচিত। ইন্দিরা গান্ধীও নিজের সময়ে একই কাজ করেছিলেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+