বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেস এগিয়ে কর্নাটক নির্বাচনে! সমীক্ষায় কার দখলে কত আসন
কর্নাটকে কি তাহলে সুবজ ঝড় আছড়ে পড়তে চলেছে? সি ভোটার-এবিপি নিউজের সমীক্ষায় তেমনই আভাস মিলল। বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে বলে সমীক্ষা রিপোর্টে প্রকাশ। তবে এমন সম্ভাবনাও রয়েছে যে, কর্নাটকে গতবারের মতো কিং-মেকার হতে পারে জেডিএস।
অর্থাৎ কর্নাটক নির্বাচনে বৃহত্তম দল হলেও কংগ্রেস ম্যাজিক ফিগার নাও ছুঁতে পারে। সেক্ষেত্রে আবার জেডিএস হয়ে উঠবে কিং-মেকার। একেবারে শেষ মুহূর্তের সমীক্ষায় জানিয়ে সি ভোটার-এবিপি নিউজ। উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিজেপি একপেশে জয় পেয়েছে। এবার কংগ্রেস হাওয়া ঘোরাবে বলেই অভিমত সমীক্ষায়।

২০২৩-এর প্রথম বড়ো রাজ্যের ভোট হচ্ছে কর্নাটকে। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এগিয়ে রয়েছে বলে আভাস দিয়েছে সি ভোটার-এবিজি নিউজের সমীক্ষা। কর্নাটকে লড়াই মূলত ত্রিমুখী। মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও জেডিএস সবসময়ই বড়ো ফ্যাক্টর।
সি ভোটার-এবিপি নিউজের জনমত সমীক্ষায় আভাস কর্নাটকে পালাবদল ঘটার পরিস্থিতি তৈরি হলেও কংগ্রেস আটকে যেতে পারে ম্যাজিক ফিগারের আগে। কর্নাটকে ২২৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ১১৩-র আঁকড়া নাও ছুঁতে পারে। তবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতেও পারে বলে জানিয়ছে সমীক্ষা।

কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপির শাসন চলছে কর্নাটকে।
এবিপি-সি ভোটারের শেষ মুহূর্তের জনমত সমীক্ষা বলছে কংগ্রেস এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে পেতে পারে ১১০ থেকে ১২২টি আসন। এই সমীক্ষা কংগ্রেসের পক্ষে দু-রকম ফলাফলের সম্ভাবনার কথা জানিয়েছে। খুব ভালো ফল করলে কংগ্রেস পেরিয়ে যেতে পারে ম্যাজিক ফিগার। খারাপ করলে থমকে যেতে পারে।

এবিপি-সি ভোটারের সমীক্ষা জানাচ্ছে বিজেপি এবার পেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। তারা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে। গতবার তারা ম্যাজিক ফিগার পেরোতে না পারলেও একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র গণ্ডি টপকাতে পারবে না কোনোমতেই, অন্তত এমনটাই মনে করছে এই সমীক্ষা।
এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২১ থেকে ২৯টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ১০টি আসন কম পেতে পারে তারা। আরও কম হতে পারে তাদের আসন সংখ্যা। গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। অন্যান্যরা এবার পেতে পারে দুটি থেকে ছটি আসন।












Click it and Unblock the Notifications