কর্ণাটকে বিধানসভার পর পুরসভা-পঞ্চায়েতেও ধাক্কা বিজেপির! লোকসভার আগে চাপ বাড়ল কংগ্রেসেরও
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কর্ণাটকে স্থানীয় নির্বাচনে এখনও পর্যন্ত এককভাবে নিজেদের ছাপ ফেলতে পারল না কংগ্রেস। অনেক জায়গাতেই ফলাফলে কাছাকাছি রয়েছে কংগ্রেস ও বিজেপি।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কর্ণাটকে স্থানীয় নির্বাচনে এখনও পর্যন্ত এককভাবে নিজেদের ছাপ ফেলতে পারল না কংগ্রেস। অনেক জায়গাতেই ফলাফলে কাছাকাছি রয়েছে কংগ্রেস ও বিজেপি। তবে পুরো ফলাফল আসতে রাত হয়ে যাবে বলেই জানা গিয়েছে।

বেলা ১২ টা পর্যন্ত ১০২ টি আর্বান লোকাল বডির নির্বাচনে ২৬৬৪ টি আসনের মধ্যে ২২৬৭ টির ফল ঘোষিত হয়েছে। যার মধ্যে কংগ্রেস পেয়েছে ৮৪৬ টি, বিজেপি ৭৮৮ টি এবং জেডিএস পেয়েছে ৩০৭ টি আসন। নির্দলীয়রা পেয়েছে ২৭৭ টি আসন।
৩১ অগাস্ট শুক্রবার কর্ণাটকের ১০৫ টি আর্বান লোকাল বডির নির্বাচন হয়। ভোট পড়েছিল প্রায় ৬৮ শতাংশ। ২৭০৯ টি ওয়ার্ড নির্বাচন হয়েছিল। যার মধ্যে রয়েছে ২৯ সিটি মিউনিসিপ্যালিটি, ৫৩ টি টাউন মিউনিসিপ্যালিটি, ২৩ টি টাউন পঞ্চায়েত এবং মাইসুরু, শিভামোগ্গা এবং টুমাকুরু-র ১৩৫ টি ওয়ার্ড।
নির্বাচনে ৮৩৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যার মধ্যে কংগ্রেসের প্রার্থী ছিলেন ২২০৬ জন। বিজেপি এবং জেডিএস-এর যথাক্রমে ২২০৩ ও ১৩৯৭ জন।
কংগ্রেস ও জেডিএস-এর মধ্যে স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে সেরকম কোনও জোট না হলেও, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ভোট পরবর্তী জোট গঠনের কথা একেবারে উড়িয়ে দেয়নি কোনও দলই।
২০১৩ সালে স্থানীয় স্বায়ত্তশাসিত এলাকার নির্বাচনে ৪,৯৭৬ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ১৯৬০ টি আসন। বিজেপি ও জেডিএস জিতেছিল ৯০৫ করে আসন। এছাড়াও নির্দলীয়রা জিতেছিল ১২০৬ টি আসন।












Click it and Unblock the Notifications