কংগ্রেস জনগণের সম্পদ কেড়ে নিতে চায়! স্যাম পিত্রোদার উত্তরাধিকার কর মন্তব্যে পাল্টা নিশানা PM মোদীর
Lok Sabha Election 2024: উত্তরাধিকার কর মন্তব্য নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা দেশে সম্পত্তি পুনর্বন্টনে কংগ্রেসের পরিকল্পনা নিয়ে আমেরিকার উত্তরাধিকার করের কথা বলেছিলেন। এব্যাপারে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ওরা আপনার সম্পদ ও আপনার সন্তানদের অধিকার কেড়ে নিতে চায়। তিনি বলেন, কংগ্রেস বলেছে তারা উত্তরাধিকার কর আরোপ করবে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের সুরগুজায় বিজয় সংকল্প শঙ্খনাদ মহা র্যালিতে অংশ নেন। সেখানেই তিনি বলেন, রাজ পরিবারের যুবরাজের উপদেষ্টা এবং রাজপরিবারের রাজপুত্রের বাবার উপদেষ্টা বলেছেন মধ্যবিত্তের ওপরে কর আরোপ করা উচিত। এখন কংগ্রেস বলছে তারা ক্ষমতায় এলে উত্তরাধিকার কর আরোপ করবে।

প্রসঙ্গ উত্তরাধিকার কর
পিতামাতার কাছ থেকে পাওয়া উত্তরাধিকারের ওপরে কর আরোপ করার অর্থ আপনার পরিশ্রমের অর্থ সন্তানদের দেওয়া হবে না। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন কংগ্রেস বেশি কর চাপাবে আর যখন বেঁচে থাকবেন না, তখন উত্তরাধিকারের করের বোঝা চাপিয়ে দেবে। তিনি কটাক্ষ করে বলেন, যাঁরা কংগ্রেস দলকে পৈতৃক সম্পত্তি বলে মনে করেছিল এবং তাদের সন্তানদের কাছে হস্তান্তর করেছিল, তারা এখন চায় না ভারতীয়রা তাঁদের সম্পত্তি তাঁদের সন্তানদের কাছে হস্তান্তর করুক।
#WATCH | Addressing the Vijay Sankalp Shankhnaad Maharally in Surguja, Chhattisgarh, Prime Minister Narendra Modi says, "The royal family's prince's advisor and the royal family's prince's father's advisor had said that more taxes should be imposed on the middle class. Now these… pic.twitter.com/mftRMCol8b
— ANI (@ANI) April 24, 2024
কী বলেছিলেন স্যাম পিত্রোদা
এরক আগে স্যাম পিত্রোদা দেশের সম্পত্তি পুনর্বন্টন করতে কংগ্রেসের পরিকল্পনাকে সমর্থন করে ভারতে আমেরিকার মতো উত্তরাধিকার করের পক্ষে সওয়াল করেছিলেন। যা নিয়ে বিতর্কও তৈরি হয়। প্রসঙ্গত আমেরিকায় উত্তরাধিকার কর রয়েছে। যেখানে কোনও ব্যক্তি মারা গেলে তাঁর মোট সম্পদের ৫৫ শতাংশ কর হিসেবে কেটে নেওয়া হয়। বাকি ৪৫ শতাংশ সন্তান কিংবা পরিবার পেয়ে থাকে।
কংগ্রেস স্যাম পিত্রোদার মন্তব্য থেকে দূরে সরেছে
ভোট চলাকালীন উত্তরাধিকার কর নিয়ে তীব্র বিতর্ক তৈরি হওয়ায় কংগ্রেস স্যাম পিত্রোদার মন্তব্য থেকে দূরে সরেছে। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, স্যাম পিত্রোদার মত দলীয় মত নয়।
কংগ্রেসের নিশানায় মোদী
জয়রাম রমেশ বলেছেন, স্যাম পিত্রোদা একজন পরামর্শদাতা, বন্ধু দার্শনিক। অনেকের পথপ্রদর্শক তিনি। দেশের উন্নয়ন অবদান রয়েছে তাঁর। তিনি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি। স্যাম পিত্রোদা তাঁর স্বাধীন মত প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, গণতন্ত্রে একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন। অন্যদিকে এব্যাপারে প্রধানমন্ত্রীর মন্তব্যকে তিনি নির্বাচনী প্রচার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা বলেও অভিহিত করেছেন।












Click it and Unblock the Notifications