রাহুলকেই চাই কংগ্রেস সভাপতি পদে! ওয়ার্কিং কমিটিতে উঠল দাবি, বাইরে লাগাতার স্লোগান
রাহুল গান্ধী ২০১৯-এর লোকসভা নির্বাচনে হারের পর কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন। সাফ জানিয়েছিলেন তিনি কংগ্রেস সভাপতি থাকতে চান না। চান না গান্ধী পরিবার থেকে কেউ হন কংগ্রেস সভাপতি।
রাহুল গান্ধী ২০১৯-এর লোকসভা নির্বাচনে হারের পর কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন। সাফ জানিয়েছিলেন তিনি কংগ্রেস সভাপতি থাকতে চান না। চান না গান্ধী পরিবার থেকে কেউ হন কংগ্রেস সভাপতি। তারপর থেকে সোনিয়া গান্ধী অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামালাচ্ছেন। কিন্তু এখন আবার ফের রাহুলকেই সভাপতি হিসেবে দাবি উঠে পড়ল।

রাহুল চেয়েছিলেন, কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কেউ একজন সভাপতি হিসেবে উঠে আসুন। কিন্তু প্রায় তিন বছর হতে চলল, কোনও স্থায়ী সময়ের সভাপতি খুঁজে পেল না কংগ্রেস। এদিকে একটার পর একটা নির্বাচনে হেরে চলেছে দল। এই অবস্থায় পর্যালোচনা বৈঠকে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেখানেই রাহুল গান্ধীকে ফের কংগ্রেস সভাপতি করার দাবি উঠে পড়ল।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পদত্যাগ করতে পারেন বলে রটনা তৈরি হয়েছিল শনিবারই। কিন্তু এদিন ওয়ার্কিং কমিটির বৈঠক শুরুর আগে কংগ্রেসের সদস্যকরা যখন একে একে উপস্থিত হচ্ছেন, তখনই সোনিয়া-রাহুলের সমর্থনে স্লোগান ওঠে বাইরে। কংগ্রেসের যুব নেতা-কর্মীরা জমায়েত হয়ে সোনিয়ার বাসভবনের বাইরে স্লোগান তোলেন সোনিয়া-রাহুলের সমর্থনে।
আর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোর গেহলট দাবি তোলেন, রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করা হোক। তিনিই একমাত্র পারেন কংগ্রেসকে ফের সজীব করে তুলতে। এই দাবির বিরুদ্ধেচারণ কেউ না করলেও রাহুল গান্ধী কি রাজি হবেন? তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ তিনি এখনও অনড় থেকেছেন। তা গতবারের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর স্পষ্ট করে দিয়েছিলেন তিনি।
রাহুল গান্ধী শোচনীয় ব্যর্থ শেষ ৩ বছর। রাহুল সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর কংগ্রেসের অন্দরেই নেতৃত্ব সংকট তৈরি হয়েছিল। কিন্তু এখন আবার রাহুল গান্ধীর উপর ভরসা করতে পারছেন না কংগ্রেসের একটা বড় অংশ। কংগ্রেস জি-২৩ নেতারা গান্ধী পরিবারের বিরোধী হিসেবে তাদের মত পোষণ করে আসছেন। তারপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত রাহুল গান্ধী শোচনীয় ব্যর্থ। তিনি সভাপতি না থাকলেও তিনিই প্রধান ভূমিকা পালন করেছেন, কিন্তু দলের জন্য সাফল্য আনতে পারেননি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত।
২০১৯-এর আগে যেভাবে রাহুল সক্রিয় থেকেছেন, দলকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, ২০১৯-এর পরবর্তী সময়ে তিনি তা পারেননি। কংগ্রেস সভাপতিত্ব ছাড়ার পর থেকে রাহুল পিছিয়ে পড়েছেন ক্রমশ। প্রিয়াঙ্কা গান্ধী তাঁর সঙ্গী হয়েও কংগ্রেসের হাল ফেরাতে পারেনি। সম্প্রতি পাঁচ নির্বাচনে হারের পর কংগ্রেসের অন্দরে তাই রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে।গান্ধী পরিবারের দিকে আঙুল উঠছে ফের।
রাহুলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের জি-২৩ নেতারা। বারবার নির্বাচনে ব্যর্থ হয়েও কংগ্রেসের শীর্ষনেতৃত্বের কোনও হেলদোল নেই। তাঁদের সম্বিত এখনও ফেরেনি। তাই জি-২৩ নেতারা বৈঠক বসে রাহুলের নেতৃত্ব-সহ গান্ধী পরিবারের দিকে আঙুল তুলেছে। এদিন জি-২৩ নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা কংগ্রেসের সভাপতি হিসেবে কাকে চাইছেন, তা অবশ্য় স্পষ্ট হয়নি। তবে কংগ্রেসের একংশের তরফে মুকুল ওয়াজনিকের নাম উঠে এসেছে। এখন দেখার কার হাতে কংগ্রেসের দায়িত্ব বর্তায় এই কঠিন সময়ে।
রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে চলেছে কংগ্রেসের অন্দরেই। দলের প্রবীণ নেতারাই রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিতে চলেছেন। আবার একাংশ রাহুলের নেতৃত্বে এখনও ভরসা রাখতে চাইছেন। তাঁকে সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব দেওয়ার দাবিও তুলেছেন। ২০২৪-এ তাই কংগ্রেস নেতৃত্বে কি রাহুল গান্ধীকেই পায়, নাকি অন্য কেউ উঠে আসেন, তা বলবে ভবিষ্যৎ।












Click it and Unblock the Notifications