ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব কাজে লাগাক মোদী, কেন এরকম চাইছে কংগ্রেস?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের নিদর্শন সারা বিশ্ব দেখেছে। হিউস্টন হোক বা আহমেদাবাদ, এই দুই রাষ্ট্রনেতার ঘনিষ্ঠতা চোখে পড়েছে সবার। এটা নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। তবে সেসব ছাপিয়ে গিয়েছে এই দুই নেতার পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক।

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগাক প্রধানমন্ত্রী মোদী

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগাক প্রধানমন্ত্রী মোদী

এই বন্ধুত্বকেই কাজে লাগাক প্রধানমন্ত্রী মোদী। এরমই চাইছে কংগ্রেস। করোনা লকডাউনের এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন আমেরিকায় থাকা বহু ভারতীয়। এর জেরে সেই এইচ১বি ভিসাধারী ভারতীয়দের কাছে সেদেশে নতুন চাকরির খোঁজার জন্য হাতে থাকবে মাত্র ৬০ দিন। তবে, যেখানে সবাই চাকরি হারাচ্ছে সেখানে কী ভাবে এই সময় নতুন চাকরি পাবেন সেই ভারতীয়রা? এই পরিস্থিতিতে এই সব ভারতীয়কে ফিরে আসতে হবে দেশে।

মোদীর প্রতি কংগ্রেসের আবেদন

মোদীর প্রতি কংগ্রেসের আবেদন

কংগ্রেস চাইছে, এই পরিস্থিতিতে মোদী যাতে সেদেশে থাকা ভারতীয়দের সাহায্যে এগিয়ে আসেন। এর জন্য প্রধানমন্ত্রী মোদী যাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা বলেন, এমনই দাবি জানিয়েছে কংগ্রেস। এই বিষয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা।

বিশ্বজুড়ে লকডাউন চলছে

বিশ্বজুড়ে লকডাউন চলছে

করোনা ভাইরাস রুখতে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি। থমকে রয়েছে অর্থনীতি। যারা বাড়িতে বসে কাজ করতে পারছেন তারা করছেন, না হলে কর্মহীন ভাবে দিন কাটছে কয়েক কোটি মানুষের। এই পরিস্থিতিতে অর্থনীতি যে ধসে যাবে তা প্রায় একপ্রকার নিশ্চিত। আর এই ধসের জেরে বিশ্বে চাকরির অভাবও দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যেই। এমনকি চাকরি হারাচ্ছেন বহু লোক।

করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক

করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক

এদিকে মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না আমেরিকায়। ভয়ঙ্কর করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক। পরপর টানা কয়েক দিন আমেরিকায় প্রায় ২০০০ ছুঁয়েছে মৃতের সংখ্যা। এর জেরে স্পেনকে ছাপিয়ে করোনা থাবায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমেরিকা। সেদেশের যা পরিস্থিতি, তাতে আর কয়েকদিনে ইতালিকেও ছাপিয়ে যেতে পারে ট্রাম্পের দেশ।

আমেরিকায় চাকরি হারিয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ

আমেরিকায় চাকরি হারিয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ

এই পরিস্থিতিতে আমেরিকাতে গত এক সপ্তাহে চাকরি হারিয়েছেন ৬৬ লক্ষ মানুষ। করোনা সংক্রমণ সেদেশে দেখা দেওয়ার পর থেকে সেই সংখ্যাটা ১ কোটি ৬০ লক্ষ। এরা সবাই আমেরিকায় বেকারত্ব ভাতার জন্য আবেদন জানিয়েছে। ১৯৪৮ সালের পর এত বাজে অবস্থা কখনও হয়নি আমেরিকাতে।

চাকরি হারিয়েছে আমেরিকায় থাকা ভারতীয়রা

চাকরি হারিয়েছে আমেরিকায় থাকা ভারতীয়রা

এদিকে এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন সেদেশে থাকা বহু ভারতীয়। এর জেরে সেই এইচ১বি ভিসাধারী ভারতীয়দের কাছে সেদেশে নতুন চাকরির খোঁজার জন্য হাতে থাকবে মাত্র ৬০ দিন। তবে, যেখানে সবাই চাকরি হারাচ্ছে সেখানে কী ভাবে এই সময় নতুন চাকরি পাবেন সেই ভারতীয়রা? এই পরিস্থিতিতে এই সব ভারতীয়কে ফিরে আসতে হবে দেশে।

বিপাকে আমেরিকায় থাকা ভারতীয়রা

বিপাকে আমেরিকায় থাকা ভারতীয়রা

এদিকে এই ভারতীয়দের অনেকেরই সন্তান আমেরিকার নাগরিক। এদিকে সারা বিশ্ব জুড়ে চলছে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের কাছে সেই ভারতীয়দের আবেদন, যাতে চাকরি হারালে ৬০ দিনের বদলে তাদের ১৮০ দিন সময় দেওয়া হয়। বর্তমানে হোয়াইট হাউজের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি পিটিশনে সই করছেন ভারতীয়রা। এখনও পর্যন্ত ৫৩ হাজার স্বাক্ষর জমা পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+