সংসদে ‘আম্বেদকরকে আক্রমণ', অমিত শাহকে ক্ষমা চাইতে বলল কংগ্রেস
মঙ্গলবার সংবিধানের ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে রাজ্যসভায় দু'দিনের আলোচনার শেষে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে কংগ্রেসকে কটাক্ষ করেন শাহ এবং বলেন যে 'এটি দলের জন্য একটি 'ফ্যাশন' হয়ে গেছে, কথায় কথায় আম্বেদকরের নাম নেওয়া'। আর তারপরই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাত শিবির। কংগ্রেস দাবি করে বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমালোচনা করেছেন এবং তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।
গতকাল বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা"।

ছবি সৌজন্য-ANI/X
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, যদিও ভারতীয় জনতা পার্টি খুশি যে কংগ্রেস আম্বেদকরের নাম নিচ্ছে তবে পার্টিরও তার প্রতি তার আসল অনুভূতি সম্পর্কে কথা বলা উচিত।
এরপরই লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ এই মন্তব্যের জন্য শাহের সমালোচনা করেছেন।
রাহুল গান্ধী, এক্স হ্যান্ডেলে লিখেছেন, "যে যারা মনুস্মৃতিতে বিশ্বাস করেন তারা অবশ্যই আম্বেদকরের সাথে বিরোধিতা করবেন"।
মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "বাবাসাহেব ডক্টর আম্বেদকর জি এটা হতে দেননি, এই কারণেই তার প্রতি এত ঘৃণা। মোদি সরকারের মন্ত্রীদের সাবধানে বোঝা উচিত যে আমার মতো কোটি কোটি মানুষের জন্য, বাবাসাহেব আম্বেদকর ঈশ্বরের চেয়ে কম নন। তিনি দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং দরিদ্রদের কাছে ভগবান ছিলেন এবং সারাজীবন থাকবেন"।
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ শাহের মন্তব্যকে "খুব ঘৃণ্য" বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে, বিজেপি-আরএসএস আম্বেদকরের প্রতি যে ঘৃণা বহন করে তারই প্রমাণ দিলেন অমিত শাহ।
রমেশ আরও জোর দিয়ে বলেছেন, "এটি লজ্জাজনক! এর জন্য অমিত শাহের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত"। কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ সংগঠন কে সি বেণুগোপালও শাহের মন্তব্যের জন্য আক্রমণ করেছেন।
মনে করা হচ্ছে, এই বিষয় নিয়ে ঝড় তুলবে কংগ্রেস। হইতো সঙ্গও দেবে ইন্ডিয়া জোটের অন্যান্য দল গুলিও।












Click it and Unblock the Notifications