কাশ্মীর ইস্যুতে আমেরিকার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি কংগ্রেসের
কাশ্মীর ইস্যুতে আমেরিকার মধ্যস্থা চেয়েছে ভারত, ট্রাম্পের এই দাবি ঘিরে এখন তোলপাড় চলছে রাজনৈতিক মহল। সংসদেও পৌঁছেছে সেই আঁচ। বিরোধীরা সরব হয়েছেন এই নিয়ে।
কাশ্মীর ইস্যুতে আমেরিকার মধ্যস্থা চেয়েছে ভারত, ট্রাম্পের এই দাবি ঘিরে এখন তোলপাড় চলছে রাজনৈতিক মহল। সংসদেও পৌঁছেছে সেই আঁচ। বিরোধীরা সরব হয়েছেন এই নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছেন কংগ্রেস নেতার। গুলামনবি আজাদ বলেছেন, ট্রাম্প যে কাশ্মীর নিয়ে মিথ্য বলছেন সেটা পরিষ্কার করে জানাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

কংগ্রেসের দাবি
তিনি আমেরিকার এই বক্তব্য নিয়ে প্রবল রুষ্ট বলে জানিয়েেছন। আজাদের দাবি কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন কাশ্মীর ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কখনওই মেনে নেয়নি ভারত। মোদী সরকারের বিদেশনীতি কী সেই ধারাতেই চলছে, তা স্পষ্ট করে জানাতে হবে।

সন্তুষ্ট নন বিরোধীরা
কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন ভারত কাশ্মীর ইস্যুতে বাইরের কাউকে কথা বলার জায়গা দেয় না। এই বিষয়ে শুধু মাত্র বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সন্তুষ্ট নন বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিবৃতি দিয়ে জানাতে হবে।

সংসদে চড়ল পারদ
মঙ্গলবার সকাল থেকেই এই নিয়ে পারদ চড়েছে সংসদ অধিবেশনে। যদিএ রাজ্যসভায় বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, কাশ্মীর নিয়ে ট্রাম্প যা দাবি করেছেন সেটা একেবারেই মিথ্যে এর মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই। তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম কোনও আবেদনই ডোনাল্ড ট্রাম্পের কাছে রাখেননি। কিন্তু বিদেশমন্ত্রী বিবৃতিতে সন্তুষ্ট নন বিরোধীরা। সংসদের দুই কক্ষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি উঠেছে।












Click it and Unblock the Notifications