লাদাখ প্রসঙ্গে রাজনাথের সঙ্গে কী কথা চিনের, জানতে চায় দেশবাসী, মোদীকে রাজধর্ম স্মরণ করাল কংগ্রেস
লাদাখ প্রসঙ্গে রাজনাথের সঙ্গে কী কথা চিনের, জানতে চায় দেশবাসী, মোদীকে রাজধর্ম স্মরণ করাল কংগ্রেস
লাদাখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম স্মরণ করাল কংগ্রেস। মস্কোয় রাজনাথ সিংয়ের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে কী হয়েছে তা জানতে চেয়ে টুইট করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। টুইটে তিনি লিখেছেন দেশবাসীর জানার অধিকার আছে কী ঘটেছে সেখানে।

মোদীকে রাজধর্ম স্মরণ করাল কংগ্রেস
লাদাখে চৈনিক আগ্রাসনের মধ্যেই মস্কোয় মুখোমুখি হয়েছিলেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। সেখানে আলোচনায় কোন পথ বেরিয়ে এসেছে তা প্রধানমন্ত্রী মোদীকে জানানোর দাবি জানালেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি টুইটে মোদী রাজ ধর্ম স্মরণ করিয়ে বলেছেন, দেশবাসীর জানার অধিকার রয়েছে মস্কোয় কী আলোচনা হয়েছে। দেশবাসী তাঁদের সিদ্ধান্তের সঙ্গে আছে কিনা সেটা জানাই রাজার ধর্ম বলে টুইটে লিখেছেন কংগ্রেস নেতা।

মস্কোয় বৈঠক
লাদাখ ইস্যুতে দুই েদশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে মস্কোয় প্রায় দু ঘণ্টা ধরে বৈঠক চলেছে। তাতে কোন কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে। তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মোদী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। চিন সমধানের পথে হাঁটতে রাজি হয়েছে কিনা তারও কোও খবর নেই। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা।

লাদাখ নিয়ে উদ্বেগ
লাদাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতা টুইটে লিখেছেন কয়েকদিন আগে বিদেশ সচিব মন্তব্য করেছিলেন ১৯৬২ সালের পর এই প্রথম এরকম কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখে। বিেদশ সচিবের এই মন্তব্য যথেষ্ট উদ্বেগ জনক দেশবাসীর পক্ষে। চিনা বাহিনী লাদাখে কী কাণ্ড করেছে তা এখনও স্পষ্ট নয়

চিনের হুঙ্কার
মস্কোর বৈঠকেও হুঙ্কার দিয়েছে চিনের প্রতিরক্ষামন্ত্রী। লাদাখে উত্তেজনার জন্য ভারত দায়ী বলে আক্রমণ শানিয়েছেন তিনি। অন্যদিকে আবার ভারতও এক ইঞ্চি জমি ছাড়বে না বলে হুঙ্কার দিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে বারবার আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications