নজরে গুজরাত, প্রশান্ত কিশোরকে নিয়ে কোন পরিকল্পনা রয়েছে কংগ্রেস

নজরে গুজরাত, প্রশান্ত কিশোরকে নিয়ে কোন পরিকল্পনা রয়েছে কংগ্রেস

চার রাজ্যে বিধানসভা ভোটের বিপুল জয় হয়েছে বিজেপির। তারপরেই গুজরাটে নজর দিয়েছে মোদী-শাহরা। কংগ্রেসও কোমর কষেছে। সূত্রের খবর গুজরাতে গুরুয়া শিবিরে ধাক্কা দিতে প্রশান্ত কিশোরের সাহায্য চাইতে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য গুজরাত বিধানসভা ভোটে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে গুজরাতে জিতেছিলেন নরেন্দ্র মোদী। পতিদারদের হাত ধরে কংগ্রেস গুজরাতে শক্তি বাড়াতে চাইছে। সূত্রের খবর,পতিদার নেতা নরেশ পাটেল। তারপরেই প্রশান্ত কিশোরের সঙ্গে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

নজরে গুজরাত ভোট

নজরে গুজরাত ভোট

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই গুজরাতের দিকে নজর দিয়েছে বিজেপি। ১০ মার্চের পরের দিনই গুজরাতে সাফল্যের জয়োধ্বজা উড়িয়েছেন মোদী। যাকে বলে শক্তির আস্ফালন করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। সামনের বছরেই গুজরাতে বিধানসভা ভোট। তার তোরজোর শুরু করে দিয়েছে গেরুয়া িশবির। গুজরাতকে বিজেপির আঁতরঘর বলা হয়। তাই ২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরাতে ফের জয়ের পতাকা ওড়ানো হাইভোল্টেজ ইস্যু বিজেপির অন্দরে। তাতেই কোমর কষেছেন বিজেপি নেতারা।

কোন পরিকল্পনায় কংগ্রেস

কোন পরিকল্পনায় কংগ্রেস

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গিেয়ছে কংগ্রেস। উত্তরাখণ্ডে-যে কংগ্রেসের এই হাল হবে তা কেউ আন্দাজ করতে পারেনি। পাঞ্জাবের মানুষ ফিরিয়ে দিয়েছেন কংগ্রেসকে। তাঁরা আম আদমি পার্টির উপরে আস্থা রেখেছেন। তারপরেই তড়িঘড়ি হাইকমান্ড বৈঠক ডাকে। তাতে সোনিয়া গান্ধীকেই দায়িত্বে রাখা হয়েছে। তারপরেই গুজরাতে মনোনিবেশ করেছে কংগ্রেস হাইকমান্ড। নতুন তৎপরতায় গুজরাতে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছেন রাহুল গান্ধীরা।

প্রশান্ত কিশোরে নজর

প্রশান্ত কিশোরে নজর

২০১৭ সালের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের পরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরে। প্রকাশ্যেই কংগ্রেস নেতাদের অপেশাদারিত্ব মনোভাব নিয়ে সরব হয়েছিলেন তিনি। তারপরে একুশের ভোটে বিজেপির সঙ্গে এক প্রকার চ্যালেঞ্জ জিতেছেন প্রশান্ত কিশোর। বঙ্গে বিজেপিকে যাতে বলে ফুৎকারে উড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বঙ্গের ভোটে এই ফলাফল গোটা দেশের রাজনৈতিক মহলে নজির তৈরি করেছিল। যার সিংহভাগ কৃিতত্বই প্রশান্ত কিশোরের। তাঁর রণকৌশলেও বিজেপির সঙ্গে যুদ্ধে জয় লাভ করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। তার পরেই বিরোধী ঐক্যের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপধ্যায়।দিল্লিতে রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু ২০২৪-র লোকসভা ভোেট প্রশান্ত কিশোর েয কংগ্রেসের হয়ে কাজ করবেন সেটা প্রকাশ্যেই খারিজ করে দিয়েছিলেন ভোট কুশলী।

কী চাইছে গুজরাত কংগ্রেস

কী চাইছে গুজরাত কংগ্রেস

এদিকে গুজরাতে পতিদারদের ভোট ব্যাঙ্ক নিয়ে মোদীকে মাৎ দিতে চাইছে কংগ্রেস। সম্প্রতি গুজরাতের পতিদার নেতা নরেশ পাটেল যোগ দিতে চলেছেন কংগ্রেসে। তবে দলে যোগ দেওয়ার আগে তিনি শর্ত রেখেছেন যেন প্রশান্ত কিশোরকে গুজরাতে ভোটে রণকৌশল নির্ধারণের জন্য নিয়োগ করে কংগ্রেস। প্রশান্ত কিশোরের ভোট কৌশলেই গুজরাতে কংগ্রেসের জয় আসবে বলে দাবি করেছেন তিনি। এদিকে প্রশান্ত কিশোর প্রকাশ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপরেও কংগ্রেস গুজরাতে প্রশান্ত কিশোরের সাহায্য নেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+