ব্যাঙ্কে ১৮ কোটি টাকা ঋণ মকুবের দাবি তুলে এবার সম্মুখ সমরে জুড়ল কংগ্রেস বনাম প্রীতি জিন্টা

বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা তার বিরুদ্ধে ওঠা ১৮ কোটি টাকা ঋণ মকুবের অভিযোগকে "ভিত্তিহীন" ও "জঘন্য গুজব" বলে উড়িয়ে দিয়েছেন।

কেরালা কংগ্রেসের দাবি ছিল, তিনি বিজেপির ঘনিষ্ঠতার কারণে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া এই ঋণ মকুব করিয়েছেন।

Preity Zinta

  • কেরালা কংগ্রেসের অভিযোগ

কেরালা কংগ্রেস তাদের এক পোস্টে দাবি করে, প্রীতি জিন্টা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপিকে দিয়েছেন এবং এর বিনিময়ে ১৮ কোটি টাকা ঋণ মকুব করিয়েছেন। এছাড়া, তারা নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক সংকট ও আমানত সংক্রান্ত বিধিনিষেধের প্রসঙ্গ টেনে এনে বলেন, ''ব্যাঙ্কের আমানতকারীরা তাদের অর্থ ফেরত পেতে রাস্তায় নেমেছেন"।

কেরালা কংগ্রেসের এই অভিযোগের জবাবে অভিনেত্রী পাল্টা তাঁর এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন - "না, আমি নিজেই আমার সোশ্যাল মিডিয়া পরিচালনা করি এবং আপনার ভুয়ো খবর ছড়ানোর জন্য লজ্জা হওয়া উচিত! কেউ আমার জন্য কোনো ঋণ মকুব করেনি। আমি হতবাক যে একটি রাজনৈতিক দল আমার নাম ও ছবি ব্যবহার করে ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। রেকর্ডের জন্য জানাই, এই ঋণ ১০ বছর আগেই পুরোপুরি পরিশোধ করা হয়েছে। আশা করি, এতে ভুল বোঝাবুঝি দূর হবে"।

প্রীতির জবাবের পর, কেরালা কংগ্রেস তাকে ধন্যবাদ জানিয়ে বলে, যদি তারা ভুল করে থাকে, তবে তা স্বীকার করতে প্রস্তুত। তবে দলটি ঋণ মকুব সংক্রান্ত তাদের প্রতিবেদনের সত্যতা নিয়েও অবস্থান ধরে রেখেছে। তারা এপ্রসঙ্গে আরও বলেন - "আমরা ক্ষতিগ্রস্ত আমানতকারীদের পাশে আছি এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই কীভাবে ঋণ মকুব করা হয়েছে, সেই প্রতিবেদন প্রকাশ্যে এনেছি"।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নজরদারিতে আসে। RBI ছয় মাসের জন্য ব্যাঙ্কের জমা পুঁজি তুলে নেওয়ার পথ স্থগিত করে এবং নতুন ঋণ প্রদান নিষিদ্ধ করে দেয়। তবে, এই সপ্তাহে RBI সাময়িক স্বস্তি দিয়ে ২৭ ফেব্রুয়ারি থেকে আমানতকারীদের ২৫,০০০ টাকা পর্যন্ত তোলার অনুমতি দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রীতি জিন্টাকে কেন্দ্র করে এই বিতর্ক যে নতুন সমস্যার জন্ম দিল, তা মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+