প্রতি আসনেই হাড্ডাহাড্ডি কংগ্রেস বনাম বিজেপি, ছত্তিশগড়ে জয়ের মার্জিন একনজরে
২০১৯-এর আগে বিধানসভার ফলাফলে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর চলছে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে রাহুল গান্ধীর উত্থান হয়েছে এই সেমিফাইনাল যুদ্ধে।
২০১৯-এর আগে বিধানসভার ফলাফলে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর চলছে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে রাহুল গান্ধীর উত্থান হয়েছে এই সেমিফাইনাল যুদ্ধে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সার্বিক ফলে স্পষ্ট কংগ্রেস বিরাট চ্যালেঞ্জার হয়ে ফিরে আসছে ২০১৯-এ। কংগ্রেস-বিজেপির যে তিন রাজ্যে সরাসসরি ফাইট, সেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি।

ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার গড়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এখানে ৬৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর বিজেপি এগিয়ে আছে ১৭টি আসনে। আসন সংখ্যার নিরিখে বিস্তর ফারাক হলেও, প্রতিটি আসনে দুই দলের হাড্ডহাডি লড়াই হয়েছে।
পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হবে সেই চিত্র। একনজরে দেখে নেওয়া যাক ছত্তিশগড়ের মার্জিন।
- এক হাজারেরও কম ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১১টি আসন। তার মধ্যে কংগ্রেস জিতেছে ৯টি আসনে, বিজেপি জেতেছে ২টি আসনে।
- দু-হাজারেরও কম ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১২টি আসনে, সাতটি আসনে জয়ী হয়েছে বিজেপি।
- পাঁচ হাজারেরও কম ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ৫৩টি আসনে। কংগ্রেস জিতেছে ২৮টি আসনে, ২৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি।
- ১০ হাজারেরও বেশি ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১৫টি আসনে। কংগ্রেস জিতেছে ১৪টি আসনে, একটি আসনে জয়ী হয়েছে নির্দল।
- ৫০ হাজারেরও বেশি ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে আটটি আসনে। এই আটটি আসনেই বিজয়ী হয়েছে কংগ্রেস।
More From
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications