ক্ষমতায় এলে তিন তালাক বিল তুলে দেবে, ঘোষণা কংগ্রেসের
কংগ্রেস জানিয়েছে লোকসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরলে তিন তালাক বিল তুলে দেওয়া হবে।
কংগ্রেস জানিয়েছে লোকসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরলে তিন তালাক বিল তুলে দেওয়া হবে। কংগ্রেসের সংখ্যালঘু কনভেনশনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেন, এই বিল মুসলমান মহিলাদের যতটা না সুবিধা দেবে তার চেয়ে বেশি ক্ষতি করবে মুসলমান পুরুষদের।

এই কনভেনশনে যখন সুস্মিতা এই কথাগুলি বলছেন তখন সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দলের সভাপতি রাহুল গান্ধী। সেখানেই সুস্মিতা বলেন, আমরা তিন তালাক বিলের বিরোধিতা করেছি। কারণ এই বিলকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নরেন্দ্র মোদীর সরকার মুসলমান পুরুষদের জেলে ঢোকানোর ফন্দি এঁটেছিল।
সুস্মিতা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রধান। তিনি বলেন, আমি কথা দিচ্ছি, ২০১৯ সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে আমরা এই তিন তালাক বিল তুলে দেব।
লোকসভায় তিন তালাক বিল পাশ হয়েছে। ২৪৫টি ভোট পক্ষে ও ১১টি ভোট বিপক্ষে পড়েছে। তবে রাজ্যসভায় তা বিরোধীদের চাপে পাশ করানো যায়নি। বিরোধীরা এই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications