দিল্লিতে প্রবেশ রাহুলের ভারত জোড়ো যাত্রা, কোভিড প্রোটোকলকে হাতিয়ার বিজেপির
১০০ দিন পার করে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করেছে শনিবার। এদিন তাঁকে দিল্লিতে স্বাগত জানাবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীরা।
১০০ দিন পার করে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশ করেছে শনিবার। এদিন তাঁকে দিল্লিতে স্বাগত জানাবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীরা। আর এদিকে রাহুলের এই মহাসমারোহের ভারত পরিক্রমাকে কোভিড প্রোটোকলে বাঁধতে তৎপর বিজেপি।

রাহুলকে আটকাতে কোভিড প্রোটোকল হাতিয়ার
রাহুল গান্ধী কন্যা কুমারিকা থেকে শুরু করেছিলেন ভারত জোড়ো যাত্রা। আটটা রাজ্য পেরিয়ে তা ইতিমধ্যে পৌঁছে গেল রাজধানী দিল্লিতে। এই ভারত জড়ো যাত্রা শেষ হবে কাশ্মীরে। তার আগে দিল্লি পরিক্রমা নিয়ে তৈরি হয়েছে বিজেপি ও কংগ্রেসের চাপানউতোর। কংগ্রেসের মহাসমারোহকে ঠেকাতে বিজেপি চাইছে কোভিড প্রোটোকলকে হাতিয়ার করতে।

নফরত কা বাজার মে ম্যায় মোহাব্বত কি দুকান খুলনা চাতা হুঁ
রাহুল গান্ধী আগেই বলেছেন, এই যাত্রার উদ্দেশ্য হল ঘৃণা ও বিদ্বেষ দূর করে দেশকে এক সূত্রে গাঁথা। রাহুলের কথায়, নফরত কা বাজার মে ম্যায় মোহাব্বত কি দুকান খুলনা চাতা হুঁ। অর্থাৎ ঘৃণার সাম্রাজ্যে আমি প্রেম বিলিয়ে দিতে চাই। দলের সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় এদিন দিল্লিতে প্রবেশ করার পর রাহুল গান্ধী আবার সেই বার্তাই দিলেন। বললেন, বিজেপি ঘৃণা ছড়াতে চায়, আর কংগ্রেস ভালোবাসা বিলোতে চায়।

দিল্লির রাজপথে রাহুল গান্ধীর সঙ্গী যাঁরা
এদিন দিল্লির রাজপথে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটবেন মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী। আর থাকবেন জয়রাম রমেশ, পবন খেলা, ভূপিন্দর সিং হুডা, কুমারী শৈলজা, রণদীপ সিং সুরজেওয়ালা-সহ দলের প্রথম সারির অন্য নেতারা। এদিন কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রায় অভিনেতা কমল হাসানও যোগ দিতে পারেন।

স্বাগত জানান রাহুল জিন্দাবাদ স্লোগানের মাধ্যমে
এর আগে গত অক্টোবরে কর্নাটকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করার পর যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ভারত জোড়ো যাত্রায় ছেলে রাহুলের সঙ্গে হাঁটবেন। এদিন আবার রাহুল একইসঙ্গে পাশে পাবেন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এদিন সকালে ফরিদাবাদ থেকে দিল্লিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী বদরপুর বর্ডারে স্বাগত জানান রাহুল জিন্দাবাদ স্লোগানের মাধ্যমে।

বিজেপি রাহুল গান্ধীর যাত্রা বন্ধ করতে চেয়েছিল
তবে দিল্লিতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোভিড প্রোটোকল অনুসরণ করার কথা বলেন। এর পাল্টা দিতে ছাড়েনি কংগ্রেস। রাহুল গান্ধী বলেন, বিজেপি বিভিন্ন রাজ্যে মিছিল করছে। মোদী সাম্প্রতিক নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন গুজরাতে। রাজস্থানে বিজেপি জন আক্রোশ যাত্রাও করেছেন। আর স্বাস্থ্যমন্ত্রী শুধু আমাদের কাছেই চিঠি পাঠাচ্ছেন। কংগ্রেস অভিযোগ করেছিল, বিজেপি রাহুল গান্ধীর যাত্রা বন্ধ করতে চেয়েছিল, কারণ ভারত জোড়ো যাত্রায় ভালোবাসা দেখে ভয় পেয়েছে।












Click it and Unblock the Notifications