'পাপকে ঘৃণা কর ,পাপীকে আলিঙ্গন ', 'হাগ ডে'র দিন মোদীকে খোঁচা দিয়ে টুইট কংগ্রেসের
'পাপকে ঘৃণা কর ,পাপীকে আলিঙ্গন ', 'হাগ ডে'র দিন মোদীকে খোঁচা দিয়ে টুইট কংগ্রেসের
শুরু হয়ে গিয়েছে 'ভ্যালেন্টাইন্স সপ্তাহ'। এমন বসন্তে শুধুমাত্র চারিদিকে প্রেমের হাওয়া। কিন্তু সেই প্রেম থেকে বহুদূরে রাজনীতির ময়দানে চলছে উত্তপ্ত আবহ। তোপ আর পাল্টা তোপের রাজনীতিতে আপাতত অস্থির পরিস্থিতি সেখানে। তারই মধ্যে 'হাগ ডে' অর্থাৎ আলিঙ্গন দিবসে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস।

'হাগ ডে'র দিন সাধারণত মানুষ একে অপরকে জড়িয়ে ধরে প্রেমের বার্তা দিয়ে থাকেন। আর সেই আবহকে সতেজ রেখেছে লোকসভায় বহু মাস আগের একটি দৃশ্যের ছবি পোস্ট করে মোদী শিবিরকে খোঁচা দিয়েছে রাহুল গান্ধীর দল। লোকসভায় কয়েক মাস আগে মোদীকে জড়িয়ে ধরে রাহুল গড়েছিলেন নজির। আর সেই ছবি পোস্ট করে কংগ্রেসের বার্তা, 'হিংসা নয় , শান্তি চাই।'
Same message to BJP every year. Hug don't Hate. #HugDay pic.twitter.com/3yXCzOZzCn
— Congress (@INCIndia) February 12, 2020
'আলিঙ্গন চাই , হিংসা নয়', এই বার্তা দিয়ে , মোদী শিবিরকে খোঁচা দেয় কংগ্রেস। কংগ্রেসের তরফে কটাক্ষের সুরে বিজেপিকে বলা হয়, প্রতিবারের মতো বিজেপিকে এবারেও একই বার্তা দেওয়া হচ্ছে। সঙ্গে থাকে মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তি -' পাপকে ঘৃণা কর ,পাপীকে আলিঙ্গন কর।'












Click it and Unblock the Notifications