দলের অভ্যন্তরে স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ, কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট প্রক্রিয়ায় পরিবর্তন
দলের অভ্যন্তরে স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ, কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট প্রক্রিয়ায় পরিবর্তন
বিপাকে কংগ্রেস। দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ক্রমেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। একদিকে যেমন একাধিক প্রবীণ নেতা কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে দল ছেড়েছেন, অন্য দিকে, একাধিক প্রবীণ সাংসদ দলের প্রেসিডেন্ট নির্বাচনে স্বচ্ছতা দাবি করেছেন। দলের প্রবীণ সাংসদদের দাবি মেনেই কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট প্রক্রিয়ায় একাধিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

সভাপতি নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন
কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, যাঁরা সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন, তাঁরা ভোটার তালিকা দেখতে পাবেন। ২০ সেপ্টেম্বর থেকে এই তালিকা পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। মধুসূদন মিস্ত্রীর অফিস থেকে সভাপতি নির্বাচনের প্রার্থীরা ভোটার তালিকা দেখতে পারবেন। ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া সম্ভব হবে। এক বিবৃতিতে মধুসূদন মিস্ত্রী বলেছেন, প্রবীণ কংগ্রেস নেতা সাংসদদের দাবি মেনেই সভাপতি নির্বাচনের এই প্রক্রিয়ার পরিবর্তন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রার্থীরা তালিকা থেকে ১০ জন সমর্থককে বেছে নিতে পারেন। মনোনয়নের সময় প্রার্থী ১০ প্রতিনিধির স্বাক্ষর গ্রহণ করতে পারেন।

শশী থারুরকে ধন্যবাদ
কংগ্রেস সাংসদ শশী থারুরকে ধন্যবাদ জানিয়ে মধুসূদন মিস্ত্রী জানিয়েছেন, 'আশা করি আপনার ও আপনার সহকর্মীদের দাবি পূরণ হয়েছে। চিঠি লেখার পাশাপাশি শশী থারুর আমাকে ফোন করে ওই বিষয়ে বিস্তারিত বলেন। আমার সঙ্গে আলোচনা করেন।' অন্য দিকে, টুইট করে শশী থারুর কংগ্রেসের এই নয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। 'আমাদের চিঠির উত্তর গঠনমূলক আকারে এসেছে। আমরা আনন্দিত। দলের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।'

চিঠিতে কী লিখেছিলেন থারুর
কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে স্বচ্ছতা আনতে শশী থারুর, কার্তি চিদাম্বরম সহ দলের বেশ কয়েকজন প্রবীণ নেতা মদুসূদন মিস্ত্রীকে চিঠি লিখেছিলেন। সেখানে তাঁরা দলের সভাপতি নির্বাচনে স্বচ্ছতা আনতে জোর দেন। মধুসূদন মিস্ত্রিকে লেখা চিঠিতে তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর কংগ্রেসে আসন্ন সভাপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করার আবেদন করেন।

ভোটার তালিকা প্রকাশের দাবি
চিঠিতে শশী থারুর জানান, মনোনয়ন প্রক্রিয়ার জন্য ১০ জন প্রস্তাবক থাকবেন। তাঁদের প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধি হতে হবে। শশী থারুর দাবি করেছেন, সমস্ত প্রতিনিধি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শশী থারুরের পাশাপাশি মনীশ তিওয়ারি ও কার্তি চিদাম্বরম কংগ্রেসের আসন্ন সভাপতি নির্বাচনে স্বচ্ছতার দাবি করেছেন। সেই কারণে তাঁরাও ভোটার তালিকা প্রকাশের সওয়াল করেছেন। অন্যদিকে, শশী থারুর চিঠিতে দাবি করেছেন, কে মনোনয়ন দিতে পারেন ও কংগ্রেসের আসন্ন নির্বাচনে কে ভোট দিতে পারেন, তা সকলের জানা প্রয়োজন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications