মূল্যবৃদ্ধি মুক্ত ভারত চাই, মোদী সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে অভিযানে নামছে কংগ্রেস

মূল্যবৃদ্ধি মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অভিযানে নামছে কংগ্রেস। ৩১ মার্চ থেকে তিন দফা প্রচার কর্মসূচি নিয়ে কংগ্রেস পথে নামার পরিকল্পনা করেছে।

মূল্যবৃদ্ধি মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অভিযানে নামছে কংগ্রেস। ৩১ মার্চ থেকে তিন দফা প্রচার কর্মসূচি নিয়ে কংগ্রেস পথে নামার পরিকল্পনা করেছে। ২০২৪-এর আগে বিজেপির বিরুদ্ধে মূল্যবৃদ্ধিকেই হাতিয়ার করছে কংগ্রেস। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিকে কংগ্রেস আখ্যায়িত করেছে নতুন এক নামে।

মূল্যবৃদ্ধি মুক্ত ভারত চাই, অভিযানে নামছে কংগ্রেস

বিজেপি ক্ষমতায় এসেই ডাক দিয়েছিল কংগ্রেস মুক্ত ভারত চাই। এখনও কংগ্রেস মুক্ত ভারত গড়তে পারেনি বিজেপি। তাদের পাল্টা এবার কংগ্রেস ডাক দিল 'মূল্যবৃদ্ধি মুক্ত ভারত অভিযানে'র। এই 'মূল্যবৃদ্ধি মুক্ত ভারত অভিযানে'র নামে একটি তিন-পর্যায়ের প্রচার শুরু করছে কংগ্রেস। কংগ্রেস এই অভিযানকে দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রচারকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কংগ্রেস ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত রাজ্যে-রাজ্যে, জেলায়-জেলায় সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা করেছে। প্রচারের প্রথম পর্বে কংগ্রেস ৩১ মার্চকে গ্যাস সিলিন্ডার শহিদ দিবস হিসেবে পালন করবে। দেশের প্রতিটি পরিবারের রান্নাঘরে সরাসরি হানা দিয়েছে মূল্যবৃদ্ধির আগুন। এই মাসের শুরুতে এলপিজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছিল।তারপর হেঁসেলের সেই আগুনকে হাতিযার করে দেশব্যাপী আন্দোলনে নামার পরিকল্পনা করেছে কংগ্রেস।

কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, পার্টি কর্মীরা এবং সাধারণ মানুষ মূল্যস্ফীতির ইস্যুটি তুলে ধরতে এলপিজি সিলিন্ডারে মালা পরাবেন, ড্রাম এবং রিং বেল বাজিয়ে দেবেন। রান্নার গ্যাসের দামের অপ্রতিরোধ্য বৃদ্ধির বিরুদ্ধে বধির বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন তারা।

শুধু রান্নার গ্যাসের দাম বেড়েছে তা নয়, পেট্রোল এবং ডিজেলের দামও নাগাড়ে বাড়তে শুরু করেছে। ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত কংগ্রেস সারা দেশে জেলা এবং ব্লক স্তরে অবস্থান বিক্ষোভ এবং মিছিলের আয়োজন করবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে। তাঁরা এই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করবেন এই আন্দোলনের মাধ্যমে।

তারপর ৭ এপ্রিল কংগ্রেস সামাজিক ও ধর্মীয় সংগঠন, এনজিও এবং জনগণের সহায়তায় মূল্যবৃদ্ধি-মুক্ত ভারত অভিযানে নামবে। তারা সমস্ত রাজ্য সদর দফতরে মিছিলের আয়োজন করবে বলে জানিয়েছেন সুরজেওয়ালা। তিনি জানান, "দেশের জনগণকে মোদী সরকার প্রতারিত করেছে, প্রতারিত করেছে। এবং এখনও প্রতারিত হয়ে চলেছে দেশের জনগণ। পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস এবং সিএনজির দাম ১৩৭ দিন অপরিবর্তিত রাখা হয়েছিল জনগণের ভোট নিশ্চিত করার জন্য। পাঁচ রাজ্যে ভোট শেষ হতেই গত এক সপ্তাহ প্রতিটি পরিবারের কাছে দুঃস্বপ্ন হয়েছে উঠেছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+