বাংলার পরিস্থিতি নিয়ে শেষ দফা নির্বাচনের আগে এককাট্টা বিরোধীরা! মমতার পাশে মায়া থেকে রাহুল শিবির
সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে বাংলার পরিস্থিতি ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। রাজ্য ছাড়িয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতির পারদ চড়েছে মূলত বাংলার ইস্যুকে ঘিরে।
সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে বাংলার পরিস্থিতি ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। রাজ্য ছাড়িয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতির পারদ চড়েছে মূলত বাংলার ইস্যুকে ঘিরে। বিরোধী শিবিরের যে ইউনাইটেড ইন্ডিয়া ফ্রন্টকে নিয়ে বিজেপি একের পর এক কটাক্ষ করেছিল, সেই ফ্রন্টের শরিকরাই এবার কার্যত শেষদফা ভোটের আগে এককাট্টা বাংলার প্রশ্নে। মায়াবতী থেকে অখিলেশ যাদব সকলেই মমতার পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন।

জোট রাজনীতি
কলকাতায় ব্রিগেডের রাজকীয় সভায় ইউনাইটেড ইন্ডিয়া-র কথা ঘোষণা করেছিল মমতা , ফারুক আবদুল্লা , অখিলেশদের মঞ্চ। দেশের রাজনীতির গতিপথে এই তৃতীয় জোট মাঝে খানিকটা ধাক্কাও খেয়েছিল। এই 'মহাজোট' নিয়ে কটাক্ষও করেছে বিজেপি। তবে ,এবার শেষ দফার ভোটের আগে এই ছত্রভঙ্গ বিজেপি বিরোধীদেরই কার্যত বাংলার প্রশ্নে একজোট হতে দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে গর্জে উঠেছেন মায়াবতী , অখিলেশ থেকে চন্দ্রবাবু নাইডু।
|
অখিলেশের টুইট
বাংলা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ঘিরে অখিলেশ যাদব ক্ষোভ উগড়ে দিয়েছেব টুইটারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে , তিনি ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রের বিরুদ্ধে।
|
চন্দ্রবাবু নাইডু
এদিন চন্দ্রবাবু নাইডুকেও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এসে বক্তব্য রাখতে। এক টুইট বার্তায় তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে।
|
মায়াবতী
এদিন মায়াবতী একটি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন , আজ সকাল থেকেই কেন নিষিদ্ধ করা হল না প্রচার? এটা কি মোদীকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য? তিনি ক্ষোভ প্রকাশ করেন মোদীর ভূমিকা নিয়ে।

কংগ্রেস
এদিন একটি প্রেস কন্ফারেন্সে কংগ্রেসের তরফে, রনদীপ সুরজেওয়ালা দাবি করেন গোটা পরিস্থিতিটি নির্বাচন কমিশনের 'উপহার' মোদীর প্রতি। মোদী সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications