মূল্যবৃদ্ধি ইস্যুতে দিল্লির রাস্তায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস

মূল্যবৃদ্ধি ইস্যুতে দিল্লির রাস্তায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস

কৃষি আইন রদ করা নিয়ে ব্যাকফুটে রয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এছাড়াও খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্যবৃদ্ধির ইত্যাদি ইস্যুতেও বারবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে দিল্লিতে সমাবেশে নামছে কংগ্রেস। আগামী ১২ ডিসেম্বর পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে দিল্লিতে সমাবেশ করবে কংগ্রেস। সেখানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।

কেন এই সমাবেশ

কেন এই সমাবেশ

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এদিন জানিয়েছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেভাবে লুটের সরকার চালাচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়িয়ে রেখেছে, তার বিরুদ্ধে এই সমাবেশ সংঘটিত হবে। এবং সরকার যাতে জিনিসপত্রের দাম কমাতে বাধ্য হয় তার প্রচেষ্টা করা হবে। সরকার যতক্ষণ না পর্যন্ত পিছু হঠছে আমরা আন্দোলন চালিয়ে যাব।

কেন্দ্রকে চাপে ফেলতে তৈরি কংগ্রেস

কেন্দ্রকে চাপে ফেলতে তৈরি কংগ্রেস

কংগ্রেসের দাবি, অস্বাভাবিকহারে মূল্যবৃদ্ধি দেশের প্রত্যেকটি পরিবারে আতঙ্কের সৃষ্টি করেছে। বিজেপি সরকার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে সবাই ভুগছে। প্রত্যেকটি সংসারের বাজেট ফেল করে যাচ্ছে। এমনকী ন্যূনতম জিনিস কিনতে গিয়ে মানুষ অসুবিধায় পড়েছে। তবে এই সমস্ত কিছুর সুবিচার না করে বিভাজনের রাজনীতি করে সকলকে বিভ্রান্ত করছে মোদী সরকার।

বোকা বানাচ্ছে মোদী সরকার!

বোকা বানাচ্ছে মোদী সরকার!

কংগ্রেসের দাবি, আসল ইস্যুগুলি থেকে মানুষের মুখ ঘুরিয়ে রেখেছে মোদী সরকার। যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে, খাদ্য সামগ্রীর দাম বেড়েছে তা সামগ্রিকভাবে সবাইকে অসুবিধার মধ্যে ঠেলে দিয়েছে। ধীরে ধীরে সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+