কালো পোশাক নিয়ে ইস্যু অর্থহীন! মোদীর কালো পোশাকের ছবি দিয়ে 'ব্ল্যাক ম্যাজিকে'র জবাব কংগ্রেসের

কালো পোশাক নিয়ে ইস্যু অর্থহীন! মোদীর কালো পোশাকের ছবি দিয়ে 'ব্ল্যাক ম্যাজিকে'র জবাব কংগ্রেসের

নীতীশ কুমার ছাড়াও জাতীয় পর্যায়ে রাজনৈতিক চর্চা কালো কাপড় পরে বিক্ষোভ দেখানো নিয়ে। কংগ্রেসের নেতার মূল্যবৃদ্ধি ও বেকারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৫ অগাস্ট কালো কাপড় (Black Cloth) পরে বিক্ষোভ দেখিয়েছিলেন। বুধবার নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, কিছু লোক হতাশা আর নেতিবাচকতায় নিমজ্জিত হয়েছে। যা নিয়ে পাল্টা আক্রমণ করেছে কংগ্রেস। প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বলেছেন, দাম বাড়িয়ে লুটে যুক্ত প্রধানমন্ত্রী। অন্যদিকে জয়রাম রমেশ বলেছেন,
কালো টাকা ফেরাতে প্রধানমন্ত্রী কিছুই করতে পারেননি। তাই কালো পোশাক নিয়ে অর্থহীন ইস্যু করছেন।

 মোদীর কটাক্ষ

মোদীর কটাক্ষ

গত ৫ অগাস্টে মূল্যবৃদ্ধি, বেকারি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপরে জিএসটি বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে সারা দেশে কর্মসূচি নেয় কংগ্রেস। কালো কাপড় পরে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা। কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন চলো অভিযানে পুলিশ বাধা দিলেব্যাপক উত্তেজনা তৈরি হয়। কংগ্রেস নেতা থেকে সাংসদদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। যা নিয়ে প্রথমে অমিত শাহ বলেন,৫ অগাস্ট রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন। সংখ্যালঘু তোষণ করতেই ওই দিনটিকেই বেছে নিয়েছে কংগ্রেস। বুধবার পানিপথে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৫ অগাস্ট সবাই দেখেছেন কীভাবে ব্ল্যাক ম্যাজিক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল।
কংগ্রেসের কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, কিছু মানুষ মনে করেন, কালো পোশাক তাদের হতাশার অবসান ঘটাতে পারে। দেশের কিছু মানুষ নেতিবাচক ঘূর্ণিতে আটকে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পাল্টা প্রিয়ঙ্কা

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা দান্ধী বলেছেন, এদিক ওদিক বলবেন না। বলুন কেন, জাম বাড়িয়ে তাদের লুট করেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ কালো কাপড় নিয়ে বিব্রত হচ্ছেন না, তাঁরা আপনার দয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

জয়রাম রমেশের নিশানায় মোদী

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় কালো কাপড় পরা প্রধানমন্ত্রী মোদীর ছবি শেয়ার করে বলেছেন, কালো পোশাক নিয়ে ইস্যু অর্থহীন।

এরা কালো টাকা ফিরিয়ে আনতে পারেনি। এখন কালো কাপড় নিয়ে অর্থহীন ইস্যু করা হচ্ছে। দেশের মানুষ চায় প্রধানমন্ত্রী তাঁদের সমস্যা নিয়ে কথা বলুন। কিন্তু জুমলাজীবী অন্য কিছু বলছেন।

রণদীপ সুরজেওয়ালার কটাক্ষ

রণদীপ সুরজেওয়ালার কটাক্ষ

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছএন, দেখে এখন মূল্যবৃদ্ধি, বেকারি আর অর্থনীতির ওপরে কালো মেঘ। পড়ছে টাকার দাম। ব্যবসা বন্ধ। থেমে থাকা শিল্প কারখানার ওপরে কালো মেঘের ঘনঘটা। মোদীকে নিশানা করে তিনি বলেছেন, বিরোধীদের
অভিশাপ না দিয়ে তিনি (মোদী) যে অন্ধকার ছড়িয়েছেন, সেই অন্ধকার নিয়ে কথা বলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+