আদানি গোষ্ঠীতে বিনিয়োগের কারণে LIC-র বিপুল ক্ষতি! মোদী সরকারকে নিশানা কংগ্রেসের
হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে আদানি গোষ্ঠীতে লগ্নির কারণে বিপুল ক্ষতির মুখে এলআইসি। যা নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস।
গৌতম আদানি ইস্যুতে কংগ্রেসের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনের জেরে আদানি গ্রুপ এবং তাদেরকে ঋণদেওয়া সংস্থাগুলির শেয়ার বাজারে ব্যাপক ধাক্কা খেয়েছে। যা নিয়ে কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছে।
|
এলআইসির নাম পরিবর্তন?
কংগ্রেস বলেছে, গত দুদিনে প্রায় ১৯ হাজার কোটির ক্ষতি সম্মুখীন হয়েছে রাষ্ট্রয়ত্ত বিমা সংস্থা এলআইসি। তারপরেও গৌতম আদানির সংস্থায় আরও অর্থ বিনিয়োগ করে চলেছে এই রাষ্ট্রয়ত্ত বিমা সংস্থা। যা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে কটাক্ষ করে বলেছেন, এলআইসির নাম পরিবর্তন করেছে সরকার। নাম রেখেছে লুট ইনভেস্টমেন্ট ফর ক্রনি।
এক টুইটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেছেন ২ দিনে এলআইসি প্রায় ২২,৪৪২ কোটি টাকা হারিয়েছে। এরপরেও এলআইসি আদানি গ্রুপের বিভিন্ন সংস্থায় টাকা ঢালছে।

সরকার নীরব কেন?
এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রশ্ন কেন্দ্রীয় সরকারের সংস্থা এবং অর্থমন্ত্রী নীরব কেন। তারা বলেছে, দুদিনে এলআইসি এবং এসবিআই শেয়ার বাজারে মূলধনে ৭৮ হাজার কোটি টাকা হারিয়েছে। কংগ্রেস আরও বলেছে, এলআইসির টাকা সাধারণ মানুষের। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরে এলআইসির বিনিয়োগের মূল্য ৭৭ হাজার কোটি টাকা থেকে ৫৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এছাড়াও এলআইসির শেয়ারে ২২,৪৪২ কোটি টাকা হারিয়েছে। এরপরেও এলআইসি রেন আদানি গ্রুপে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করছে, তা নিয়ে প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।

কর্পোরেট ইতিহাসে কঠিন পরীক্ষায়
প্রসঙ্গত এলআইসি এশিয়ার সব থেকে ধনী গৌতম আদানির সংস্থায় আস্থা রেখেছে। যদিও হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর থেকে কর্পোরেট দুনিয়ায় সব থেকে কঠিন পরীক্ষার মুখে পড়েছে আদানি গ্রুপ। সে জায়গায় দাঁড়িয়ে সারা ভারতে কোটি কোটি পলিসি হোল্ডারের সংস্থা এলআইসি আদানিকে সাহায্যকারী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এলআইসি আদানির পাঁচটি সংস্থায় বিনিয়োগ করেছে। সেই সংস্থাগুলিতে এলআইসির বিনিয়োগের পরিমাণ ১ থেকে ৯ শতাংশের মতো। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২৪ জানুয়ারির নিরিখে বিনিয়োগের পরিমাণ টাকায় প্রায় ৭২২.৬৮ বিলিয়ন।

গুজব অস্বীকার আদানি গোষ্ঠীর
যদিও শনিবারেও আদানি গোষ্ঠীর তরফে শনিবার বাজারের গুজব অস্বীকার করা হয়েছে। দুদিনে আদানি গ্রুপের বাজারমূল্য ৫০ বিলিয়ন ডলার কমেছে। অন্যদিকে আদানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমেছে প্রায় ২৬ বিলিয়ন ডলার। এই হিসেব শুধু ভারতীয় শেয়ার বাজারের। যার প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী। তবে সোমবার শেয়ার বাজার খোলার পরে পরিস্থিতি কোন দিকে যায়, তার দিকেই নজর বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications