কোভিড বিধি মানা নিয়ে বিজেপিকে পাল্টা নিশানা! 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে অবস্থান জানাল কংগ্রেস

কোভিড বিধি মানা নিয়ে বিজেপিকে পাল্টা নিশানা! 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে অবস্থান জানাল কংগ্রেস

ফের ভয় ধরাচ্ছে কোভিড। ওমিক্রনের BF.7 ভ্যারিয়েন্ট যা চিনে দাপিয়ে বেড়াচ্ছে তা ভারতেও পাওয়া গিয়েছে। যা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। ভারত জোড়ো যাত্রা কোভিড বিধি ভঙ্গের ব্যাপারে কংগ্রেসকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এব্যাপারে কংগ্রেস তাদের অবস্থানের কথা জানিয়ে, পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে।

 রাহুল গান্ধীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

রাহুল গান্ধীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভারত জোড়ো যাত্রায় কোভিড বিধি পালন করা নিয়ে মঙ্গলবার রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় কোভিড বিধি কঠোরভাবে অনুসরণ করা উচিত। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার কার্যকর এবং নিশ্চিত করা উচিত। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নিশ্চিত করা উচিত কেবলমাত্র টিকা নেওয়া লোকেরাই এই যাত্রায় অংশ নেবে। এছাড়াও যাঁরা যাত্রায় অংশ নেবেন, তাঁদেরকে যাত্রায় অংশ নেওয়ার আগে ও পরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যদি কোভিড বিধি অনুসরণ করা সম্ভব না হয়, তাহলে জনস্বাস্থ্যের জরুরি অবস্থার কথা মাথায় রেখে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখা উচিত।

ভারত জোড়ো যাত্রা চলবে

ভারত জোড়ো যাত্রা চলবে

তামিলনাড়ু থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা ১০০ দিন পেরিয়ে গিয়েছে। যা এখন রয়েছে রাজস্থানে। গত ১০০ দিনের বেশি সময়ে কোনও অসুবিধা না হলেও ফের করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভয় ধরাচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। এব্যাপারে আশঙ্কার কথা জানিয়ে কংগ্রেসকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যার জবাব দিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রার প্রভাব পড়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই যাত্রায় যোগ দিচ্ছেন। এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রা বন্ধ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

 বিজেপি ভয় পেয়েছে

বিজেপি ভয় পেয়েছে

কেন্দ্রীয় মন্ত্রীর ভারত জোড়ো যাত্রায় কোভিড বিধি ভঙ্গের অভিযোগের জবাব দিতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, বিজেপি যে ভয় পাচ্ছে, তা তারা বুঝতে পারছেন। কেন্দ্রীয় সরকার ভীত হওয়ার কারণে এই ধরনের চিঠি লেখা হচ্ছে বলেও কটাক্ষ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তিনি আরও দাবি করেছেন, কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আক্রোশ সমাবেশ চূড়ান্ত ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরেও উত্থাপন করা উচিত ছিল

প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরেও উত্থাপন করা উচিত ছিল

রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর অবস্থানকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, যদি তিনি এতটাই উদ্বিগ্ন হন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরের সময়েও বিষয়টি উত্থাপন করা উচিত ছিল। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্য যদি রাজনৈতিক না হয়, তাহলে তাঁর উচিত ছিল প্রথমে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা। এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপির উদ্দেশ্য হল ভারত জোড়ো যাত্রাকে বিঘ্নিত করা, কেননা তারা এই যাত্রাকে ভয় পাচ্ছে। কেননা এই যাত্রায় সমর্থন বাড়ছে। রাজ্যস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন দুদিন আগে প্রধানমন্ত্রী ত্রিপুরায় একটি সমাবেশ করেছেন, যেখানে কোভিড বিধি মানা হয়নি। এছাড়াও কোভিডের দ্বিতীয় তরঙ্গের সময় প্রধানমন্ত্রী বাংলাতেও বড় সমাবেশ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+