মহার্ঘ রান্নার গ্যাস, 'এটাই কি আচ্ছে দিন' মোদীকে খোঁচা কংগ্রেসের

মহার্ঘ রান্নার গ্যাস, 'এটাই কি আচ্ছে দিন' মোদীকে খোঁচা কংগ্রেসের

প্রায় ২ হাজার টাকায় পৌঁছ গিয়েছে রান্নার গ্যাসের দাম। এই নিয়ে মোদী সরকারকে তীব্র নিশানায় বিঁধেছেন বিরোধীরা। টুইটে একের পর এক মোদী সরকারকে নিশানা করেছেন তাঁরা। কংগ্রেস তীব্র নিশানা করে লিখেছে টাই কি মোদী সরকারের আচ্ছে দিন। শুধু কংগ্রেস না টুইটে আক্রমণ শানিয়েছে সমাজবাদী পার্টিও। তাঁরা লিখেছেন এবার মানুষকে বাঁচতে দিতে চাইছে না মোদী সরকার।

রান্নার গ্যাসের দাম বাড়ল

রান্নার গ্যাসের দাম বাড়ল

ফের দাম বেড়েছে রান্নার গ্যাসের। এক ধাক্কায় একেবারে ৫০ টাকা। যার জেরে প্রায় ২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের দাম। গত ২ মাসে মোট ১০৩ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। মধ্যবিত্তের নাভিশ্বাস দশা। উৎসবের মরশুমের আগে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আরও সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিেসর দাম বাড়ছে আরেক দিকে বাড়ছে রান্নার গ্যাসের দাম। দুয়ে মিলে নাভিশ্বাস দশা সাধারণ মানুষের।

তীব্র নিশানা কংগ্রেসের

তীব্র নিশানা কংগ্রেসের

রান্নার গ্যাসের দাম ফের বেড়ে যাওয়ায় বিরোধীদের নিশানায় পড়েছে মোদী সরকার। তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। টুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি তীব্র কটাক্ষ করে লিখেছেন এটাই মোদীর আচ্ছে দিন। প্রসঙ্গত উল্লেখ্য ক্ষমতায় আসার আগে মোদী সরকারের স্লোগান ছিল আচ্ছে দিন আনতে গেলে মোদীকে ক্ষমতায় আনতে হবে। কিন্তু মোদী ক্ষমতায় আসার পর থেকে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে।

সমাজবাদী পার্টির টুইট

সমাজবাদী পার্টির টুইট

রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে সরব হয়েছে সমাজবাদী পার্টিও। তীব্র নিশানা করে সপা-র পক্ষ থেকে টুইট করা হয়েছে। মোদী সরকারের এখন একটাই স্লোগান রোজগার করতে দেব না। খাবার খেতে দেব না। আর বাঁচতে দেব না। এই তিন স্লোগানে ভর করেই এখন চলছে মোদী সরকার তীব্র নিশানা করেছেন সমাজবাদী পার্টির নেতারা। তাঁরা অভিযোগ করেছেন এভাবে চললে সাধারণ মানুষকে না খেয়েই দিন কাটাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+