National Herald Case: ন্যাশনাল হেরল্ড মামলায় ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED! বিজেপিকে নিশানা কংগ্রেসের
National Herald Case: ন্যাশনাল হেরল্ড মামলায় এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে। ইডি এই মামলাকে আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত করেছে। প্রসঙ্গত ন্যাশনাল হেরল্ডের মালিকানা রয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং ইয়ং ইন্ডিয়া লিমিটেডের হাতে।
এব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, পাঁচ রাজ্যে নির্বাচনী পরাজয় থেকে লক্ষ্য সরাতে এই সিদ্ধান্ত। তিনি আরও বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা মনোযোগ সরানোর উপায় ছাড়া আর কিছুই নয়।

অভিষেক মনু সিংভি দাবি করেছেন, এক্ষেত্রে কোনও স্থাবর সম্পত্তি হস্তান্তর করা হয়নি। এমন কী টাকাও এদিক-ওদিক হয়নি। কোনও অভিযোগকারী দাবি করেননি, তিনি প্রতারিত হয়েছেন। প্রসঙ্গত ইডি এই মামলায় সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জেরা করেছে।
সিবিআই-ইডিকে বিজেপির অংশীদার বলে মন্তব্য করে কংগ্রেস মুখপাত্র বলেছেন, কেউই বিজেপিকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারবে না। তিনি বলেছেন, কংগ্রেস এই প্রতিশোধের রাজনীতিতে ভয় পায় না। অন্যদিকে এই একই সময়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, এজেএল এবং ইয়ং ইন্ডিয়ানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনা লজ্জাজনক।
উল্লেখ্য যে ইডি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং ইয়ং ইন্ডিয়ান-এর ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই এবং লখনোতে এজেএলের ৬৬১ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ইয়ং ইন্ডিয়ার ৯০ কোটি টাকার ওপরে ইক্যুইটি শেয়ার।
এর আগে ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২-এর অধীনে মানি লন্ডারিং মামলায় উভয় সংস্থার ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে সংযুক্ত করার আদেশ জারি করেছিল।












Click it and Unblock the Notifications