মোদী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন চার বছরের ব্যর্থতা, পাল্টা প্রচারে কংগ্রেস
কংগ্রেসের ব্যর্থতা তথা ইন্দিরা গান্ধীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারের চার বছরের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। আর প্রধানমন্ত্রীর সেই কথাকেই এবার ঢাল করে আক্রমণ শানাল কংগ্রেস।
কংগ্রেসের ব্যর্থতা তথা ইন্দিরা গান্ধীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারের চার বছরের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। আর প্রধানমন্ত্রীর সেই কথাকেই এবার ঢাল করে আক্রমণ শানাল কংগ্রেস। পাল্টা প্রচারে নেমে কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রী নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন তাঁর ব্যর্থতার কথা।

কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এখন প্রচার চালাচ্ছে, মোদী কংগ্রেসের সমালোচনা করলেও কার্যত স্বীকার করে নিয়েছেন, তিনি চারবছরে আশানুরূপ কিছু করতে পারেননি। নরেন্দ্র মোদী নিজের কাজের সাফল্য না দেখে, উল্টে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনা করছেন।
এদিন রাহুল গান্ধী একের পর এক প্রতারণার বাণের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীকে টেনে এনেছেন। মোদী বলেন, ৪০ বছর আগে ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান তুলেছিলেন। কিন্তু কংগ্রেসের এতদিনের রাজত্বেও গরিবি দূর হয়নি। তাহলে তো স্লোগানটা মিথ্যা ছিল। একইভাবে ইন্দিরা গান্ধীর ব্যাংকিং নীতিরও কঠোর সমালোচনা করে মোদী বলেন, ইন্দিরা গান্ধী ব্যাংকিং জাতীয়তাবাদের কথা বলেছিলেন। কিন্তু ২০১৪ সাল পর্যন্ত ভারতের অর্ধেক মানুষকেও কংগ্রেস ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে পারেননি।
মোদী এই পরিপ্রেক্ষিতে বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস যে ভুলগুলো করে গিয়েছে, তা শুধরাতে সময় লেগেছে আমার। তাই অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি এই চার বছরে। যদি কংগ্রেসের অর্ধেক সময়ও পাই, তাহেল আমূল বদলে দেব গোটা দেশকে। প্রধানমন্ত্রীর নিজের মুখে স্বীকার করা ব্যর্থতাই এখন প্রচারে তুলে ধরছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications