আপনার সফরগুলো আনন্দের হোক, সাবধানে যাবেন’, বিশ্ব পর্যটন দিবসে নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেসের
‘আপনার সফরগুলো আন্দের হোক, সাবধানে যাবেন’, বিশ্ব পর্যটন দিবসে নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেসের
বিশ্বের বিভিন্ন পর্যটন সংস্থা ২৭ সেপ্টেম্বরকে বিশ্ব পর্যন দিবস পালন করে থাকে। বিশ্ব পর্যটন দিবসে মোদীর একাধিক বিদেশ সফর নিয়ে কটাক্ষ করল কংগ্রেস। মোদীর বিদেশ সফর নিয়ে বার বার কংগ্রেস প্রশ্ন তুলেছে। এবার বিশ্ব পর্যটন দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, 'আপনার সফর আনন্দের হোক। সাবধানে যাবেন।'

কংগ্রেসের কটাক্ষ
কংগ্রেস তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে থেকে লেখে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্ব পর্যটন দিবসে শুভেচ্ছা জানাই। ব্যয়বহুল বিমানে আপনি সারা বিশ্বে ঘুরে বেড়ান, মজা করুন এবং অবশ্যই নিরাপদে যাত্রা করুন।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে জাপানের টোকিওতে রয়েছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে তিনি টোকিও গিয়েছেন বলে জানা গিয়েছে।

শিনজো আবের শেষকৃত্যে নরেন্দ্র মোদী
বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিনজো আবের শেষকৃত্যে অংশগ্রহণ করেন। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। ইতিমধ্যে শিনজো আবের ব্যয় বহুল শেষকৃত্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এত ব্যয় করার জন্য দেশের মানুশ বিক্ষোভ দেখান। এই ধরনের শেষকৃত্য সাধারণ রাজপরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকে। শিনজো আবে দেশের দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তি তিনি এই ধরনের সম্মান পেলেন। শিনজো আবে জাপানে সব থেকে বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তবে শেষের দিকে তিনি শারীরিক অসুস্থতার কারণে সরে আসেন।

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক
শিনজো আবের শেষকৃত্যে অংশগ্রহণের পাশাপাশি নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের সামনে তাঁরা আসেন। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য নিয়ে আলোচনা হয়। নরেন্দ্র মোদী ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে শিনজো আবের অবদান তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর টুইট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, আমার অত্যন্ত কাছের বন্ধু শিনোজ আবের শেষকৃত্যে যোগ দিতে আমি টোকিওতে এসেছি। ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক মজবুত করতে তাঁর অবদান কখনও ভোলা যাবে না। পাশাপাশি তিনি লেখেন, 'আমি সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিশিদা এবং মিসেস অ্যাবেকে আন্তরিক সমবেদনা জানাব। আমরা আবের পরিকল্পনা অনুসারে ভারত-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে নিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।'












Click it and Unblock the Notifications