ফের মোদীকে টেক্কা রাহুলের, লুধিয়ানা পুরসভায় বিপুল জয় কংগ্রেসের

লুধিয়ানা পুরসভা ভোটে বিপুল ভোটে জয় পেল কংগ্রেস। বিজেপি ও শিরোমনি অকালি দলকে হেলায় হারিয়ে পুরসবা দখল করল রাহুল গান্ধীর দল।

লুধিয়ানা পুরসভা ভোটে বিপুল ভোটে জয় পেল কংগ্রেস। বিজেপি ও শিরোমনি অকালি দলকে হেলায় হারিয়ে পুরসবা দখল করল রাহুল গান্ধীর দল। ৯৫টি ওয়ার্ডের মধ্যে ৬২টি পেয়েছে কংগ্রেস। বিজেপি ও অকালি দল সম্মিলিতভাবে পেয়েছে ২২টি ওয়ার্ড। এলআইপি-আপ জোট পেয়েছে ৮টি ওয়ার্ড। চারজন নির্দল প্রার্থী জয়ী হয়েছে।

ফের মোদীকে টেক্কা রাহুলের, লুধিয়ানা পুরসভায় জয় কংগ্রেসের

পাঞ্জাবের সবচেয়ে বড় পুরসভা রয়েছে লুধিয়ানায়। সেখানে এতবড় জয় নিঃসন্দেহে কংগ্রেসকে রাজ্যে বাড়তি অক্সিজেন জোগাবে। দুমাস আগেই অমৃতসর, পাতিয়ালা ও জলন্ধরে পুরসভা ভোট হয়েছে। সেখানেও কংগ্রেস জয়লাভ করেছে।

মোট ৯টি ভোটগণনা কেন্দ্রে ভোট গোনা হয়েছে। সেখানে চূড়ান্ত নিরাপত্তা রাখা হয়েছিল। মোট ৪৯৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে এদিন। মোট ৫৯ শতাংশ ভোট পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+