রাজস্থানে স্থানীয় নির্বাচনে বড় জয় কংগ্রেসের, উধাও মোদী ম্যাজিক

রাজস্থানের স্থানীয় নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে বড় জয় পেল কংগ্রেস।

রাজস্থানের স্থানীয় নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে বড় জয় পেল কংগ্রেস। কয়েকদিন আগেই রাজস্থানে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের তিনটি আসনেই কংগ্রেস জয় পেয়েছে। তারপর বুধবার স্থানীয় নির্বাচনে ৩৩টি আসনের মধ্যে ২১টিতে জয় পেয়েছে কংগ্রেস।

রাজস্থানে স্থানীয় নির্বাচনে বড় জয় কংগ্রেসের, উধাও মোদী ম্যাজিক

এবছরই রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে একেরপর এক নির্বাচনে হার বিজেপির হৃদস্পন্দন বাড়িয়ে তুলল বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ছয়টি জেলা পরিষদ ওয়ার্ডের মধ্যে কংগ্রেস চারটি জিতেছে। বিজেপি ও নির্দল প্রার্থী একটি করে আসন জিতেছে। পঞ্চায়েত সমিতিতে ২১টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে কংগ্রেস জিতেছে। বিজেপি জিতেছে ৮টি ও একটি নির্দল জিতেছে। পুরসভার ভোটে কংগ্রেস চারটি ও বিজেপি দুটি আসন জিতেছে।

রাজস্থানে কংগ্রেসের দায়িত্বে থাকা সচিন পাইলট এই জয়ের ফলে উচ্ছ্বসিত। ২১টি জেলায় ছড়িয়ে থেকে নির্বাচন হয়েছে। এবং কংগ্রেস সব জায়গায় বিজেপিকে মাত দিয়েছে। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলেও সচিন অভিযোগ করেছেন।

২০১৩ বিধানসভা ও ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি এখানে দারুণ ফল করে। তবে এই রাজ্যে বিজেপি ক্ষীণবল হচ্ছে। ফের এক নির্বাচনেই তা স্পষ্ট হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+