দল বিরোধী কার্যকলাপের অভিযোগ! সাসপেন্ড ৫ বারের কংগ্রেস বিধায়ক
দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনার অভিযোগে কংগ্রেস সাসপেন্ড করল পাঁচবারের বিধায়ককে। ঘটনাটি কর্নাটকের। কর্নাটকের শিবাজিনগর কেন্দ্রথেকে জয়ী হয়ে আসছেন রোশন বেগ।
দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনার অভিযোগে কংগ্রেস সাসপেন্ড করল পাঁচবারের বিধায়ককে। ঘটনাটি কর্নাটকের। কর্নাটকের শিবাজিনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছেন রোশন বেগ। তিনি সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং রাজ্য কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাওয়ের সমালোচনা করেন।

সাংবাদিক সম্মেলন করে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটি বলেছে, রোশন বেগের বিরুদ্ধে শাস্তি অনুমোদন করেছে এআইসিসি। তাঁর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। ওই নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করার পরেই কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি রোশন বেগের বিরুদ্ধে শাস্তির দাবি করেছিলেন। এর পরেই শাস্তির ঘোষণা করা হল।
এক্সেট পোলে দেখানো হয়েছিল লোকসভা নির্বাচনে কংগ্রেস কর্নাটকে খুব খারাপ ফল করতে চলেছে। সেই সময় রোশন বেগ দলের নেতাদের সমালোচনা করেছিলেন। পাশাপাশি সিদ্ধারামাইয়া, কেসি বেনুগোপাল এবং দীনেশ গুণ্ডু রাও-এর পদত্যাগও দাবি করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লিঙ্গায়েত এবং বীরাশৈবদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা অভিযোগ করেছিলেন তিনি। দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল সংখ্যালঘুদের কেবল ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় নেতা কেসি বেনুগোপালকে ভাঁড় বলেও মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications