রাহুলের দলের পাল্টা! মোদীর বিরুদ্ধে 'অসত্য' ভাষণের অভিযোগে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

মোদী সরকারে ওপর চাপ বাড়ালো কংগ্রেস। যুদ্ধ বিমান রাফায়েল নিয়ে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করে লোকসভার স্পিকারের কাছে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস।

মোদী সরকারে ওপর চাপ বাড়ালো কংগ্রেস। যুদ্ধ বিমান রাফায়েল নিয়ে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেওয়া হয়েছে। দুজনের বিরুদ্ধে পাঁচটি করে মোট দশটি নোটিস জমা পড়েছে বলে জানা গিয়েছে।

রাহুলের দলের পাল্টা! মোদীর বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

রাফায়েল যুদ্ধ বিমান নিয়ে কংগ্রেসের অভিযোগ অনেকদিনের। এবার ভুল তথ্য দিয়ে সংসদকে ভুল পথে চালনা করার অভিযোগ আনল কংগ্রেস। কেননা ২০১৯-এর নির্বাচনে রাফায়েলকে অন্যতম ইস্যু বানাতে চায় কংগ্রেস। মোদী সরকারের বিরুদ্ধে রাফায়েল নিয়ে দুর্নীতির অভিযোগকে তুলে ধরতে চায় রাহুলের দল। সেইজন্য বর্ষাকালীন অধিবেশনেই সরকারের ওপর চাপ বাড়াচ্ছে কংগ্রেস।

এরই মধ্যে বিজেপির তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রীকে মিথ্যা অভিযোগে যুক্ত করার জন্য স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়। এরই একদিনের মধ্যেই কংগ্রেসের তরফেও পাল্টা চাপ দেওয়া হল। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল।

বিষয়টি নিয়ে টুইটে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৪ থেকে ৪ জন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন মোদী সরকারে। যা প্রধানমন্ত্রীকে ফ্রান্সের সঙ্গে রাফায়েল নিয়ে দরাদরির সুযোগ করে দিয়েছে। কেননা প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই জানেন না এনিয়ে কী চুক্তি হয়েছে। চার প্রতিরক্ষামন্ত্রী বলতে, দুদফায় অরুণ জেটলি, মনোহর পারিক্কর এবং বর্তমানের নির্মলা সীতারামন।

কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে, বীরপ্পা মইলি, কেভি থমাস, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজীব শতাব এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছেন।

সংসদে অনাস্থা নিয়ে জবাবি ভাষণ দিতে গিয়ে ২০ জুলাই শুক্রবার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশের নিরাপত্তার স্বার্থেই রাফায়েল যুদ্ধ বিমানের ক্রয়মূল্য প্রকাশ করা যাবে না।

কংগ্রেস নেতাদের দাবি, রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর স্বচ্ছ্বতার দাবি অসত্য। যা সংসদকে বিপথে চালিত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+