আজই কি ছেলেকে নিয়ে বিজেপিতে কমলনাথ? বিধায়কদের সঙ্গে ফোনে যোগাযোগ কংগ্রেসের
মধ্যপ্রদেশ কংগ্রেসে সিঁদুরে মেঘ। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এবং তাঁর ছেলের বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে। রাজ্যসভার টিকিট না পেয়ে নাকি অসন্তুষ্ট কমলনাথ। সেকারণে নাকি তিনি লোকসভা ভোটে বিজেপিতে যোগ দিতে চাইছেন।
মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি গতকাল দাবি করেছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নাকি কমলনাথ বিজেপিতে যোগ দেবেন। তারপরেই কমলনাথের ছেলে নকুলনাথ তাঁর বায়ো প্রোফাইল থেকে কংগ্রেসের প্রতীক সরিয়ে দিয়েছেন। সেই ঘটনার পরেই জল্পনা আরও পারদ চড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ কংগ্রেসে ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সেকারণে আগে থেকেই বিধায়কদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

কমলনাথ নাকি রাজ্য সভার টিকিট না পেয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। তারপরেই নাকি তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। কমলাথের বিজেপি যোগদােনর জল্পনা মিথ্যে বলে দাবি করেছে কংগ্রেস নেতা মণীশ কোঠারি। তিিন পাল্টা দাবি করেছেন কংগ্রেসের নেতাদের মনোবল ভাঙতে বিজেপি পরিকল্পনা করে এইসব রটাচ্ছে।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশে কংগ্রেেসর বিধায়কদের সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। যাতে কমলনাথের দলবদলের কথা রটিয়ে দলীয় বিধায়কদের মনোবল বিজেপি ভাঙতে না পারে তার জন্য আগে থেকেই সতর্ক তারা। এদিকে আর কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রদেশে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার আগেই নাকি কমলনাথ এবং তাঁর ছেলে নকুলনাথ যোগ দেবেন বিজেপিতে। এমনই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
কংগ্রেসের অন্যান্য নেতারা একে পুরো জল্পনা বলে দাবি করলেও কমলনাথ নিজে কিন্তু এই িনয়ে কোনও কথা বলেননি। তিনি কিন্তু অস্বীকারও করেননি বিজেপির এই দাবি। বিজেপির এই দাবির পর থেকে কমলনাথ কিন্তু প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী তাঁর ছেলেও এই নিয়ে কোনও কথা বলেননি। বিজেপি নেতা দিগ্বিজয় সিং দাবি করেছেন কমলনাথের প্রতি তাঁর আস্থা রয়েছে তিনি এই কাজ করবেন না।












Click it and Unblock the Notifications