সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বিধানসভায়, রাজ্যপালের সঙ্গে দেখা করে মেঘালয়ে সরকার গঠনের দাবি কংগ্রেসের

মেঘালয়ে সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে কংগ্রেস।

মেঘালয়ে সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে কংগ্রেস। তবুও সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করায় রাজ্যপাল গঙ্গাপ্রসাদের কাছে সরকার গঠনের দাবি করেছে কংগ্রেস।

রাজ্যপালের সঙ্গে দেখা করে মেঘালয়ে সরকার গঠনের দাবি কংগ্রেসের

কংগ্রেস ২১টি, এনসিপি ১টি, এইচএসপিডিপি ১টি, এনপিপি ১৯টি, ইউডিপি ৬টি, কেএইচএএনএম ১টি, পিডিএফ ৪টি ও নির্দল ৩টি আসন পেয়েছে।

গোয়ার মতো ভুল নয়। তাই যখনই শনিবার সকাল থেকে মেঘালয়ের ফল বেরোতে থাকে, তখনই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একাধিক নেতাকে পাঠানো হয় মেঘালয়ে। রাতেই রাজ্যপাল গঙ্গাপ্রসাদের কাছে সরকার গঠনের দাবি জানান, মেঘালয় প্রদেশ কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালা এবং সাধারণ সম্পাদক সিপি যোশী। কংগ্রেস যে সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তা জানিয়ে রাজ্যপালকে চিঠি দেওয়া হয় কংগ্রেসের তরফে। সরকার গঠনের জন্য তাড়াতাড়ি তাদেরকে ডাকার দাবি করা ছাড়াও, বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে চিঠিতে।

একদিকে যখন সিপি যোশী এবং পালা রাজ্যপালের সঙ্গে কথা বলছেন, অন্যদিকে তখন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, কমলনাথ মেঘালয়ে সরকার গঠন নিয়ে অন্য দলগুলির সঙ্গে কথা বলতে শুরু করেছেন।

তাঁদের তরফে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে চিঠি তুলে দেওয়া হয়েছে। জানিয়েছেন কংগ্রেস নেতা কমলনাথ। অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁরা কথা বলছেন বলে জানিয়েছেন কমলনাথ। নতুন সরকার গঠনের জন্য তাঁরা আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন কমলনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+