গোয়ায় বিজেপিকে সরিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে দিল কংগ্রেস

গোয়ায় তাঁরাই সবচেয়ে বড় দল। এই দাবিকে সামনে রেখেই গোয়ায় সরকারে থাকা বিজেপিকে সরিয়ে তাঁদের সরকার গড়তে দেওয়ার দাবি জানাল কংগ্রেস।

গোয়ায় তাঁরাই সবচেয়ে বড় দল। এই দাবিকে সামনে রেখেই গোয়ায় সরকারে থাকা বিজেপিকে সরিয়ে তাঁদের সরকার গড়তে দেওয়ার দাবি জানাল কংগ্রেস। রাজ্যপালের কাছে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে।

গোয়ায় বিজেপিকে সরিয়ে সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস

গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর রাজ্যপালকে চিঠি লিখেছেন। দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে থাকা সরকারকে সরিয়ে দিতে হবে। কারণ বিজেপি সংখ্যালঘু। এবং কংগ্রেস সবচেয়ে বড় দল। তাদের সরকার গড়তে দিতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, গোয়ায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টা করলে তা বেআইনি হবে।

মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর অসুস্থ। বিজেপি সরকার হীনবল, তাঁরা মানুষের আস্থাও হারিয়েছে। তাই দেরি না করে কংগ্রেসকে সরকার গড়তে দেওয়া হোক। একইসঙ্গে সরকার গড়তে দেওয়ার দাবিও জানিয়েছে কংগ্রেস। সেই আবেদন চিঠির আকারে রাজ্যপালের কাছে জমা করেছে।

প্রসঙ্গত, কংগ্রেস গোয়ায় সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। তবে আসন কম থাকা সত্ত্বেও বিজেপি বাকী দলগুলির সঙ্গে জোট করে সরকার গড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন মনোহর পার্রিকর। সেই সরকারই সরিয়ে নয়া সরকার গড়তে চাইছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+