মেঘালয়ে ওয়ার্ক পারমিট বিতর্ক! কড়া অবস্থানে কংগ্রেস
বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট দেওয়া নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ধারণার বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে কংগ্রেস।
বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট দেওয়া নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ধারণার বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের কড়া বিরোধিতা করে কংগ্রেস জানিয়েছে, মেঘালয়ের মানুষের কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

রাজ্যের রাজধানী শিলং থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ হয় নর্থ গারো হিলের মেন্দিপাথারে।
বাণিজ্যের সম্প্রসারণের নামে প্রতিবেশী দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধে প্রশ্ন তোলে কংগ্রেস। শিলং-এর কংগ্রেস ভবনের সামনে স্লোগান ওঠে সরকারের প্রস্তাবের বিরুদ্ধে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রীর প্রস্তাব ধংসাত্মক বলে বর্ণনা করেছে কংগ্রেস। যার প্রভাব শুধু উত্তর পূর্বে নয়, প্রভাব সারা দেশে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।
মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানিয়েছেন, সরকারের কাছ থেকে এমন একটি প্রস্তাব আসতে পারে, তা রাজ্যের মানুষ ভাবতে পারেনি। রাজ্যে অনুপ্রবেশের সমস্যা রয়েছে। এর সঙ্গে এই বিষয়টি যুক্ত হলে সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন তিনি।












Click it and Unblock the Notifications