মনরেগা প্রকল্প নিয়ে কেন্দ্রকে চাপ কংগ্রেসের! একদা 'ব্যর্থ' প্রজেক্টের মেয়াদ বাড়ানোর দাবি
মনরেগা প্রকল্পকে প্রথম থেকেই কটাক্ষ করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে করোনা সংক্রমণের এই সময় সেই মনরেগা প্রকল্পেই বড় পরিমাণের অর্থ বরাদ্দের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সুযোগেই এবার মনরেগা নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপর আরও চাপ বাড়াতে চাইছে কংগ্রেস।

মনরেগার মেয়াদ বাড়িয়ে ২০০ দিন করা হোক
এদিন এই বিষয়ে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনুসিংভি দাবি তোলেন যে মনরেগার মেয়াদ বাড়িয়ে ২০০ দিন করা হোক, নয়ত পরিযায়ী শ্রমিকদের কাছে কাজ থাকবে না। যদিও এর আগে সংসদে দাঁড়িয়ে মনরেগা প্রকল্পকে 'কংগ্রেসের ব্যর্থতার স্মারক' বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

মনরেগা খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটির বরাদ্দ
এর আগে অর্থমন্ত্রী ঘোষণা করে জানিয়েছিলেন, আরও কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটির বরাদ্দ করা হচ্ছে। ২০ লাখ কোটির আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে পঞ্চম দফার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

উদ্দেশ্য কর্মসংস্থান বৃদ্ধি করা
এই বিষয়ে অর্থমন্ত্রী বলেন, 'মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট খাতে এবার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে সরকার। এর উদ্দেশ্য কর্মসংস্থান বৃদ্ধি করা। ইতিমধ্যেই বহু পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্য়ে ফিরছেন।'

রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকরা এর মাধ্যমে কাজ পাবেন
তিনি আরও বলেন, 'এই বরাদ্দ অর্থ পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্য়েই কর্মসংস্থানে সাহায্য় করবে। বর্ষাকালের সময় রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকরা এর মাধ্যমে কাজ পাবেন। সামগ্রিকভাবে উৎপাদন বাড়বে। আর উৎপাদন বৃ্দ্ধির জেরে আরও মজবুত হবে গ্রামাঞ্চলের অর্থনীতি।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications