চিনের অনুপ্রবেশের তথ্য ডিলিট! চালাকি করে পার পাবে না প্রতিরক্ষা মন্ত্রক, পাল্টা আক্রমণ কংগ্রেসের

চিনের অনুপ্রবেশের তথ্য ডিলিট! চালাকি করে পার পাবে না প্রতিরক্ষা মন্ত্রক, পাল্টা আক্রমণ কংগ্রেসের

চিনের অনুপ্রবেশ নিয়ে তথ্য গোপন করছে মোদী সরকার এ অভিযোগ আগেও করেছে কংগ্রেস। এবার আরও গুরুতর অভিযোগ করল বিরোধীরা। এবার তাঁরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক লাদাখে চিনের অনুপ্রবেশের তথ্য গোপন করেছে। ওয়েব সাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেসব তথ্য। কিন্তু তাতে সত্যিটা গোপনে যাবে না।

তথ্য লুকোচ্ছে সরকার

তথ্য লুকোচ্ছে সরকার

লাদাখে চিনা অনুপ্রবেশের তথ্য গোপন করছে কেন্দ্রীয় সরকার। মে মাসে চিনের লালফৌজ ভারতের ভূখণ্ডে পা রেখেছিল সেকথা লেখা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে। পরে সেই তথ্য মুছে ফেলা হয় বলে অভিযোগ। তাতে লেখা ছিল চিন প্যাংগং লেক থেকে ভারতকে পিছু হঠতে বলেছিল।

মিথ্যে বলছে সরকার

মিথ্যে বলছে সরকার

মোদী সরকার বারবার দাবি করেছে ভারত ভূখণ্ডের ধারের কাছে আসতে পারেনি লালফৌজ। ভারতীয় সেনা তীব্র প্রতিরোধ করে তাদের পিছু হঠতে বাধ্য করেছে। রাহুল গান্ধী দাবি করেছে মোদী সরকার চিন ভারত ভূখণ্ডে পা রেখেছিল তা স্বীকার করতে ভয় পাচ্ছেন। সাহস নেই মোদীর।

প্যাংগং লেকে পিছু হঠতে নারাজ

প্যাংগং লেকে পিছু হঠতে নারাজ

প্যাংগং লেকে পিছু হঠতে নারাজ লালফৌজ। ফিঙ্গার পয়েন্টে ৫ ও ৬-এ এখনও লালফৌদ টহল দিচ্ছে। যদিও বেজিংয়ের দাবি তারা পিছু হঠেছে। কিন্তু উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে প্যাংগং লেকে টহল দিচ্ছে চিনা ফৌজ।
এই নিয়ে ভারতের সঙ্গে নতুন করে মত বিরোধ তৈরি হয়েছে।

চোখ রাঙাচ্ছে বেজিং

চোখ রাঙাচ্ছে বেজিং

লাদাখে পিছু হঠলেও চোখ রাঙিয়ে চলেছে বেজিং। অবস্থা বুঝে লাদাখ সীমান্ত সহ একাধিক জায়গায় পাকাপাকি ভাবে সেনা বৃদ্ধি করেছে ভারত। অরুণাচলেও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+