রাহুল 'রাবণ' হলে মোদী ' আদানি পুতুল', পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি

রাহুল গান্ধীকে রাবণ হিসেবে দেখিয়ে পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল। তার পাল্টা জবাবে এবার প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে পোস্টার তৈরি করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদানি পুতুল হিয়েবে পোস্টারে দেখিয়েছে তারা।

প্রধানমন্ত্রী মোদী দুহাতক প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছেন আর তাঁকে সুতোয় বেঁধে নাচাচ্ছে আদানি। ঠিক যেমন পুতুলনাচে হয়ে থাকে। রাহুল গান্ধীকে রাবণ হিসেবে দেখিয়ে বিজেপি যে পোস্টার তৈরি করেছিল তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বিজেপি সেই ছবি ট্যুইট করে লিখেছিল নতুন যুগের রাবণ।

Rahul Gandhi and Narendra Modi

এই নিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতে কংগ্রেস ভার্সের বিজেপির তর্কযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তার পাল্টা জবাবে মোদীকে আদানিদের হাতের পুতুল হিসেবে দেখিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছে কংগ্রেসেও। প্রসঙ্গত উল্লেখ্য আদানিদের বিরুদ্ধে শেয়ার বাজারে দুর্নীতি করে বেআইনিভাবে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ উঠেছে। হিন্ডেনবার্গ রিপোর্টে এই দুর্নীতির তথ্য প্রকাশ্যে এসেছে।

কিন্তু তারপরেও আদানিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। কারণ আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই আদানিদের সঙ্গে মোদীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক সরকারি কাজের বরাদ আদানিদের দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+