উপনির্বাচনের ফল : ছত্তিশগড়ের মাও অধ্যুষিত বিধানসভা কংগ্রেসের দখলে

২০১৮-র বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল বিজেপি। রাজ্যের মসনদে বসেছিল কংগ্রেস। রমন সিং-কে হঠিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভূপেশ বাঘেল। সেই জয়ের ধারা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত

২০১৮-র বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল বিজেপি। রাজ্যের মসনদে বসেছিল কংগ্রেস। রমন সিং-কে হঠিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভূপেশ বাঘেল। সেই জয়ের ধারা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত রেখেছে সোনিয়া গান্ধী শিবির। মাও অধ্যুষিত চিত্রকোট বিধানসভা আসন ধরে রাখল কংগ্রেস।

ছত্তিশগড় উপনির্বাচনে মাও অধ্যুষিত বিধানসভা কেন্দ্র ফের কংগ্রেসের দখলে

বিধানসভাতে হারালেও লোকসভা নির্বাচনে ছত্তিশগড়ে প্রাধান্য কায়েম করে বিজেপি। ১১টি লোকসভা আসনের ৯টিতে জেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবির। ২টি আসনে জয় হাসিল করে কংগ্রেস। তার মধ্য়ে অন্যতম মাওবাদী অধ্যুষিত বাস্তার লোকসভা কেন্দ্রে জয়ী হন কংগ্রেস প্রার্থী দীপক বেইজ। এক বছর আগে সেই তিনিই চিত্রকোট বিধানসভা কেন্দ্র থেকে ১৭৭৭০ ভোটে জয় লাভ করেছিলেন। ৯০টি আসনের ছত্তিশগড় বিধানসভায় ৬৮টি কেন্দ্র দখল করেছিল কংগ্রেস।

দীপক বেইজ লোকসভায় পৌঁছে গেলে ছত্তিশগড়ের চিত্রকোট বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। সেই আসনেই উপনির্বাচন হয় গত সোমবার। ৭৮.১২ শতাংশ মানুষ ভোট দেন। মুখোমুখি সমরে অবতীর্ণ হন কংগ্রেসের রাজমান বেনজাম ও বিজেপির লালচুরাম কাশ্যপ। ছত্তিশগড়ের মাও অধ্যুষিত চিত্রকোট বিধানসভা আসন, ১৭৮৬২ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী। অর্থাৎ ওই এলাকায় নিজেদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হয়েছে সোনিয়া গান্ধী শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+